উত্তর পহরচাঁদা হাকিমিয়া নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর পহরচাঁদা হাকিমিয়া নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ ১৭ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের পরিচালনা ও আবদুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ কমরুদ্দিন আহমদ। বক্তব্য দেন নুর হোছেন, আবদুল হামিদ, আইয়ুব খান প্রমুখ।প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার মাধ্যমে ছেলেমেয়েরা কুসংস্কার থেকে মুক্তি পাবে ও সুন্দর চরিত্র গঠন করতে পারবে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন পহরচাঁদার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক ছাবের আহমদ চিশতি। বিজ্ঞপ্তি।