উত্তর পাঠানটুলী বিএনপির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সভা ১৩ আগস্ট সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা আবদুল হালিম।
বক্তব্য দেন শামসুল আলম, জাহাঙ্গীর আলম, চান্দ মোহাম্মদ, নেজামত আলী, আবদুল আজিম, সিরাজুল ইসলাম, আলী আজগর, মো. ইসমাইল, রফিকুল আলম, আনু মিয়া, সিরাজুল হক, বাদশা মিয়া ছিদ্দিকী, সিরাজুল মোস্তফা, এস এম নাসির উদ্দিন, আবদুল নুর, শায়েস্তা খান, রমজান আলী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশে বাকশাল শাসনের আলামত লক্ষ করা যাচ্ছে। জনগণকে ভোটাধিকার–বঞ্চিত করে একতরফা নির্বাচনের মাধ্যমে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে রেখে আওয়ামী লীগ সরকার একের পর এক গণবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি।