উত্তরাধিকার
১৯৮০ সালে বাবা মারা গেছেন। পুত্রকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি দেখাতে নিয়ে গেছেন তাদের পরিবারের উকিল। বিরাট বিস্তীর্ণ মাঠ দেখিয়ে উকিল বললেন, ‘ওই যে পূর্ব পাশে দেখছ, ওই দূউউর পর্যন্ত, সব তোমার নামে। পশ্চিমে ওই যে দূরে খাম্বা দেখা যাচ্ছে, সেখানকার সব জমিও তোমার নামে। দক্ষিণ ও উত্তরেও যত দূর চোখ যায়, সব তোমার। তোমার বাবা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য রেখে গেছেন। সুখে থাকো।’২০১০ সালেবাবা মারা গেছেন। পুত্রকে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন উকিল, ‘এই যে বিএমডব্লিউ, এটা তোমার। নাও, এইটা উত্তরার ফ্ল্যাটের চাবি, আর অ্যাকাউন্টে ২০ লাখ টাকা রেখে গেছেন। তোমার বাবা সব তোমার জন্য রেখে গেছেন। বাবার মুখ উজ্জ্বল করবে। সুখে থাকো।’২০২৫ সালেবাবা মারা গেছেন। পুত্রকে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন উকিল, ‘এই যে টানা এক বছরের স্ট্যাটাস দেখছ, প্রতিটিতে পাঁচ হাজার লাইক আছে, সব তোমার জন্য। অ্যালবামে এসে দেখো ৫০০ ছবি, সব তোমার জন্য। ফ্রেন্ডলিস্টে পাঁচ হাজার ফ্রেন্ড শুধুই তোমার। ২০ হাজার ফলোয়ারও তোমার জন্য। সব তোমার বাবা হাতের ফোসকা ফেলে কি-বোর্ড চেপে তোমার জন্য করেছেন। সুখে থাকো।’