১০ বছরে পা দিল নাটকের দল উত্তরাধিকার। গত এক দশকে বেশ কয়েকটি সফল মঞ্চনাটক উপহার দিয়েছে দলটি। এর মধ্যে সাম্পান নাইয়া নাটকের স্মৃতি বহু দর্শকের মনে এখনো তরতাজা। তাই দলটিকে ঘিরে দর্শকের কৌতূহল বা প্রত্যাশা কোনোটিই কম নয়। ৭ মার্চ শিল্পকলা একাডেমীতে উত্তরাধিকারের ১০ বছর পূর্তি অনুষ্ঠানে আসা দর্শকদের অনুভূতি ছিল এমনই। এক দশক পূর্তি উপলক্ষে এদিন সন্ধ্যা সাতটায় ছিল উত্তরাধিকারের নতুন প্রযোজনা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মৃত্যুপাখির অষ্টম মঞ্চায়ন। নাটক শুরুর আগে ১০টি মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মিয়া আবদুল জলিল।গ্রুপ থিয়েটার আন্দোলনের সহযাত্রী সংগঠন হিসেবে নাট্য সংগঠন উত্তরাধিকার আত্মপ্রকাশ করে ২০০২ সালের ৭ মার্চ। এই অল্প সময়ে চারটি মঞ্চনাটক ও দুটি মুক্তাঙ্গন প্রযোজনা উপহার দিয়েছে দলটি। চারুশিল্পী সম্মিলনের বসন্ত উৎসব কালচারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে চারুশিল্পী সম্মিলনের উদ্যোগে ১৬ মার্চ শুক্রবার দিনব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে আটটায় রবীন্দ্রনাথের বসন্তের গান পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। বিজ্ঞপ্তি।