উত্তরাধিকারের যুগপূর্তি উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নাট্য সংগঠন উত্তরাধিকার পদার্পণ করতে চলল ১২ বছরে। এ উপলক্ষে সংগঠনটি আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্য উৎসবের। আজ বিকেল পাঁচটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে নাট্য উৎসবের উদ্বোধন করা হবে। ‘উত্তরাধিকার নাট্য উৎসব’ শিরোনামে নাট্য উৎসবের উদ্বোধন করবেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। মুক্তমঞ্চে আয়োজিত আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানের দিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হবে শূণ্যন প্রযোজিত নাটক লাল জমিন। মুক্তিযুদ্ধ ও যুদ্বোত্তর এক নারীর সংগ্রামী জীবন নিয়ে লাল জমিন নাটকটি রচনা করেছেন মান্নান হিরা। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্ত্তী। নাটকটিতে একক অভিনয় করবেন মোমেনা চৌধুরী। এ ছাড়া উত্তরাধিকারের প্রযোজনায় উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার মঞ্চস্থ হবে সাম্পাননাইয়া ও তৃতীয় দিন শনিবার মঞ্চস্থ হবে মৃত্যুপাখি। উৎসব অনুষ্ঠানের সহায়তা করছে ভারতীয় সহকারী হাই কমিশন, চট্টগ্রাম।