উত্তরাধিকারের ‘মৃত্যুপাখি’ মঞ্চায়ন আজ
উত্তরাধিকারের নতুন প্রযোজনা মৃত্যুপাখি নাটকের দুটি প্রদর্শনী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে।নাটকের কাহিনি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দেশে সংঘটিত হয়েছে অসংখ্য নারকীয় হত্যাযজ্ঞ। তেমনি অসংখ্য ঘটনা থেকে কয়েকটি ঘটনা তুলে এনে নাট্যকার এক সূত্রে মালা গেঁথেছেন।মৃত্যুপাখি রচনা করেছেন তানভীর আহমেদ ও নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার। মঞ্চ ও পোশাক পরিকল্পনায় রয়েছেন আলী আহমেদ, সুর ও আবহসংগীত পরিকল্পনায় মঈন উদ্দিন এবং কোরিওগ্রাফিতে প্রমা অবন্তী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অসিত দাশ, জাহেদুল আলম, রাজিউল হাসান, গিয়াস উদ্দিন, জনি, রুবেল, বিমল, বিটু ভৌমিক, কনক, টোপড়, দীনা, রিমি, অভিজিত, তাপস মাহমুদ, রাসেল, মাজহারুল আলম, মঈন উদ্দিন প্রমুখ। টিকিট নাটক মঞ্চায়নের দিন হল কাউন্টারে পাওয়া যাবে।