উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সম্মেলন ১০ ও ১১ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের দুই দিনব্যাপী সপ্তদশ সম্মেলন আগামী ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর বেলা তিনটায় ডিসি হিল প্রাঙ্গণে সপ্তদশ সম্মেলনের উদ্বোধন করবেন উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের সহযোদ্ধা ও সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি গোলাম মোহাম্মদ। পরদিন নগরীর টিআইসি মিলনায়তনে দিনব্যাপী কাউন্সিল অধিবেশন হবে।

৯ সেপ্টেম্বর অমল কান্তি নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত উদীচী চট্টগ্রাম জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় শহীদজায়া বেগম মুশতারি শফিকে চেয়ারম্যান এবং উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশ গুপ্তাকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সব সহসভাপতিকে সম্মেলন প্রস্তুতি পরিষদের কো-চেয়ারম্যান করা হয়েছে। তিন যুগ্ম সম্পাদক জয় সেন, মনীষ মিত্র চৌধুরী ও ভাস্কর রায়কে সম্মেলন প্রস্তুতি পরিষদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সম্পাদকমণ্ডলী ও জেলা কমিটির সব সদস্যকে সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য করা হয়েছে। এ ছাড়া সম্মেলন উপলক্ষে আটটি উপ-পরিষদও গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি