উদীচী শিল্পীগোষ্ঠী রাঙ্গুনিয়া উপজেলা শাখার সম্মেলন ৪ নভেম্বর উপজেলা গণমিলনায়তনে সংগঠনের আহ্বায়ক তপন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উদীচী চট্টগ্রাম জেলার সভাপতি বেগম মুশতারী শফী। অতিথি ছিলেন উদীচী চট্টগ্রাম জেলার সহসভাপতি বাদল বরণ বড়ুয়া, সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা ও কেন্দ্রীয় সংসদের সদস্য সুনীল ধর।
দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে ছিল শিশু–কিশোর চিত্রাঙ্কন, শুদ্ধ জাতীয় সংগীত, রচনা লেখা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।
দ্বিতীয় পর্বে সংগঠনের সদস্য তপু বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক দেবাশীষ মুৎসুদ্দী, সুরধ্বনির মাহবুব আলম সিকদার, বাণীচক্রের ফরিদ আহমেদ, নিবেদনের গিয়াস উদ্দীন, নাট্যজন মোজাহেরুল ইসলাম, অঞ্জনা রায় চৌধুরী প্রমুখ। সম্মেলনে ফরিদ আহমেদকে সভাপতি ও দেবাশীষ মুৎসুদ্দীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এরপর উদীচী ও বিভিন্ন সংগঠনের শিল্পীরা গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।