উদীচীর গণসংগীত প্রতিযোগিতা
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতা ১৩ মার্চ জেলা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড, বোয়ালখালী, রাউজান, চট্টগ্রাম জেলা সংসদ ও চট্টগ্রাম মহানগরের শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী মুখর ছিল উদীচীর কার্যালয় মুখর ছিল।
অনূর্ধ্ব ১২ বছর ‘ক’ বিভাগ, অনূর্ধ্ব ১৮ ‘খ’ বিভাগ এবং ১৮ বছরের ঊর্ধ্বে প্রতিযোগীরা ‘গ’ গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ ছাড়া দলীয় পর্যায়ে প্রতিযোগিতায়ও চারটি দল অংশগ্রহণ করে।
শুরুতে বক্তব্য দেন উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তা ও সহসাধারণ সম্পাদক জয় সেন। প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে অধরাজয়ী প্রথম, জয়িতা সেন দ্বিতীয়, মৃত্তিকা বড়ুয়া তৃতীয়, ‘খ’ বিভাগে সজীব চৌধুরী প্রথম, অর্পিতা পাল দ্বিতীয়, প্রিয়ঞ্জিত চক্রবর্তী তৃতীয়, ‘গ’ বিভাগে রশ্মি বড়ুয়া প্রথম, তিলক দে দ্বিতীয়, অনন্যা চৌধুরী ও অপর্ণা চৌধুরী তৃতীয়, দলীয় পর্যায়ে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ প্রথম, বোয়ালখালী উদীচী দ্বিতীয়, খেলাঘর মহানগরী ও সীতাকুণ্ড উদীচী তৃতীয় স্থান অধিকার করে। অনুষ্ঠানে প্রতিযোগীদের উদ্দেশে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি চন্দন দাশ ও বিচারকমণ্ডলীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শিল্পী মৃণাল ভট্টাচার্য্য।
বিজয়ী প্রতিযোগীদের কেন্দ্রীয় সংসদের প্রেরিত সনদ প্রদানের অনুষ্ঠান শেষে উদীচী সংগীত ও জাতীয় সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ২০ মার্চ ইসলামাবাদী মেমোরিয়াল হলে চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতা এবং ২৭ ও ২৮ মার্চ ঢাকার শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে কেন্দ্রীয় প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।