উদ্ধার অভিযানে স্মার্টবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্প উপদ্রুত এলাকায় উদ্ধারকাজ চালাতে বর্তমানে অত্যন্ত জটিল ও ব্যয়বহুল যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এগুলো অনেক ক্ষেত্রেই সহজলভ্য নয়। এ সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের গবেষক ফ্রান্সিসকো অ্যাগুলিয়ার উদ্ভাবন করেছেন স্মার্টবল। বাস্কেটবল খেলায় ব্যবহূত বলের মতো দেখতে এই স্মার্টবলে রয়েছে ছয়টি ক্যামেরা, একটি ইনফ্রারেড এলইডি লাইট ও বিভিন্ন ধরনের মিটার প্রভৃতি প্রযুক্তির সুবিধা। আর এটি নিয়ন্ত্রণ করা যায় স্মার্টফোন বা ট্যাবলেটের মাধ্যমে। উদ্ধারকর্মীরা বলটিকে ধ্বংসস্তূপের দুর্গম অংশে ফেলে দিলে তা সংযুক্ত যন্ত্রাংশের মাধ্যমে চারপাশের অবস্থার ছবি, তাপমাত্রা, গ্যাসের উপস্থিতি প্রভৃতি তথ্য পাঠাবে ওয়াইফাই প্রযুক্তির সাহায্যে। বলটির দাম সবার নাগালের মধ্যে রাখার প্রস্তাব করা হয়েছে। পপুলার সায়েন্স।