উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিল্ড বাংলাদেশের সহযোগিতায় স্পার্ক বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ‘তৃতীয় উদ্যোক্তা অ্যাকসিলারেটর প্রোগ্রাম’। উদীয়মান সামাজিক উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই প্রশিক্ষণ প্রকল্প শুরু হবে আগামী এপ্রিলে। ১৫ থেকে ২০ এপ্রিল অনুষ্ঠেয় পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণের জন্য ১২ জন উঠতি উদ্যোক্তাকে নির্বাচন করা হবে। অংশ নিতে চাইলে আগামী ১ মার্চের মধ্যে আবেদন করতে হবে এই ওয়েব ঠিকানায়: www.sparkinternational.org/spark-bangladesh/