উদয়নের ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর দৈহিক ও মানসিক বুদ্ধিবৃত্তির জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। প্রত্যেক শিক্ষার্থীর কম বেশি প্রতিভা থাকে। প্রতিভা বিকশিত করার জন্য শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকদের এগিয়ে আসতে হবে। জামালখানের উদয়ন ছোটদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ শায়েস্তা খান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অধ্যক্ষ স ম ইসকান্দরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষিকা শাহানারা হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা লিপিকা মল্লিক ও ইন্দ্রানী কর চৌধুরী। বিজ্ঞপ্তি।