উন্নয়নের জোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নের জোয়ারে
ভাইসা গেছে টেরেন
ছাদে উঠে
যাত্রীরা সব ফেরেন।
হাতের মুঠোয়
সবার আছে জান
ট্রেনে চড়ে মনে পড়ে
নদে এল বান।
একটুখানি বৃষ্টি হলেই
রেলপথে হয় জল
ট্রেনে চড়ে শুনতে পাই

নদীর ছলাৎছল।

বহু কষ্টে
ট্রেন-পারাপার
উন্নয়নে ভিজে গেলাম
ভাল্লাগে না আর।