উন্নয়ন অধ্যয়ন পড়তে চাইলে
উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর (এমডিএস) পর্যায়ে পড়ার সুযোগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে।স্নাতক শেষ হয়েছে আপনার। হয়তো স্নাতকোত্তরও শেষ হয়েছে। তার পরও ভাবছেন, একটি অতিরিক্ত স্নাতকোত্তর সনদ খুবই জরুরি। সে ক্ষেত্রে কোন বিষয়ে স্নাতকোত্তর করবেন এবং কোথায় করবেন সেটাও রীতিমতো ভাবনার বিষয়। তবে ইদানীং ‘উন্নয়ন অধ্যয়ন’ বিষয়টির কদর বাড়ছে হু হু করে।কোথায় পড়বেনঢাকা বিশ্ববিদ্যালয়: প্রার্থীর তিন বা চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া চার বছরের ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। আর যাঁরা বিএ (পাস) কোর্স ডিগ্রিধারী, তাঁদের একটি অতিরিক্ত স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। তবে প্রার্থীর শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণী আবেদনের অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনকারীকে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। এটি ৬৪ ক্রেডিটের কোর্স। মোট আসন ৪০টি। খরচ পড়বে ৪৫ হাজার টাকা।যোগাযোগ: উন্নয়ন অধ্যয়ন বিভাগ, কলা ভবন (পঞ্চম তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯২০, এক্স-৬৭৯১, ০১৭২০৪৬১৯১০। ই-মেইল: [email protected], [email protected]ওয়েব: www.devstud-udhaka.ac.bdখুলনা বিশ্ববিদ্যালয়: খুলনা বিশ্ববিদ্যালয়ে এ কোর্সের মেয়াদ এক বছর চার মাস। ভর্তির যোগ্যতা ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি। মোট আসন ৪০টি এবং মোট ক্রেডিট ৪৮। ভর্তির জন্য ৬০ নম্বরের লিখিত ও ৪০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। খরচ হবে ৬১ হাজার ২৬০ টাকা। যোগাযোগ: খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা-৯২০৮, ফোন: ০৪১-৭২১৭৯১, ০৪১-৭২০১৭১-৩, ওয়েবসাইট: www.ku.ac.bd ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া: যেকোনো বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রিধারী অথবা মাস্টার ডিগ্রিধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এটি ৩২ ক্রেডিটের এক বছরের কোর্স। ভর্তি পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। কোর্স সম্পন্ন করতে ৩৬ হাজার টাকা খরচ হবে।যোগাযোগ: ইসলামী বিশ্ববিদ্যালয়, শান্তিডাঙ্গা, কুষ্টিয়া-৭০০৩। ফোন: ০৭১-৬২২০১-০৬, ৬২০০৫-০৬, ৬২০০৮, ওয়েবসাইট: www.iubd.net ব্র্যাক বিশ্ববিদ্যালয়: যেকোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী, এনজিও, উন্নয়ন সংগঠনের পেশাজীবী, বেসরকারি ক্ষেত্রে কর্মরত এবং শিক্ষক ও গবেষক যাঁরা উন্নয়ন অধ্যয়ন বিষয়গুলোতে গবেষণার দক্ষতা বৃদ্ধি করতে চান, তাঁরা এই কোর্সের জন্য আবেদন করতে পারেন। কোর্সটি ৫৪ ক্রেডিটের।যোগাযোগ: ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ৬৬ মহাখালী, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: ৮৮২৪০৫১-৪ এক্স ৪০০৩, ৮৮৫৩৯৪৮-৯, ই-মেইল: [email protected], [email protected] ওয়েবসাইট: www.bracu.ac.bd নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়: প্রতিবছর দুটি সেশনে এ কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। আবেদনের যোগ্যতা দ্বিতীয় শ্রেণীসহ চার বছরের ব্যাচেলর ডিগ্রি। অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর অর্থনীতি, বাণিজ্য, পরিবেশ অধ্যয়ন, সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান, নৃ-বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, লোক-প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি। ভর্তি করা হয় লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে।যোগাযোগ: উন্নয়ন অধ্যয়ন বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা। ফোন: ৮৮৫২০০০ এক্স. ১৮১৪, ই-মেইল: [email protected]ওয়েবসাইট: www.northsouth.eduইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রিধারী অথবা অর্থনীতি বা ব্যাণিজ্যে মাস্টার ডিগ্রিধারী অথবা সিএসই, ইইই থেকে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকা বাধ্যতামূলক। কোর্স সম্পন্ন করতে সময় লাগবে ১৮ মাস থেকে দুই বছর। যোগাযোগ: ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ৪৩ মহাখালী সি/এ, ঢাকা-১২১২। ফোন: ৮৮১১৩৮১, ৯৮৮২৩০৮, ই-মেইল: [email protected], [email protected] ওয়েবসাইট: www.ewubd.edu ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি): বছরে দুটি সেশনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারেন। ৩৯ ক্রেডিটের কোর্স সম্পন্ন হতে সময় লাগবে এক বছর। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম চার বছরের ব্যাচেলর ডিগ্রি অথবা তিন বছরের ব্যাচেলর ও এক বছরের মাস্টার ডিগ্রি থাকতে হবে।যোগাযোগ: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা। ফোন:৮৪০১৬৪৫-৫৩, ৮৪০২০৬৫-৭৬ই-মেইল: [email protected] ওয়েবসাইট- www.iub.edu.bdএ ছাড়া আরও কয়েকটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ।