উন্নয়ন ও আন্দোলনে নারীর অবদান অনস্বীকার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন ও আন্দোলনে নারীর অনস্বীকার্য অবদান রয়েছে। তাই তাঁদের অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। বিশ্ব পরিবার দিবস উপলক্ষে গত ২৮ মে সুপ্রভাত রাউজানের আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের উপসচিব তপন কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি শেখ শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ভাইস চেয়ারম্যান সমন্বয় পরিষদের সভাপতি নুর মোহাম্মদ, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা রিফাত আকতার ও লায়ন আহমদ নবী চৌধুরী। অনুষ্ঠানে হামিদ হোসেন চৌধুরী ও নুরুননাহার বেগম, মোখতার আহমদ ও সুফিয়া বেগম, মোহরম মিয়া ও আয়েশা বেগম, মোহাম্মদুর রহমান তালুকদার ও রাজিয়া বেগম দম্পতিকে শ্রেষ্ঠ পরিবার এবং উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, সৈয়দা রিফাত আখতার, বিজয় লক্ষ্মী দেবী ও হাসিনা মমতাজকে সফল নারী হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়। বিজ্ঞপ্তি।