উন্নয়নকাজ শেষ না হওয়ায় চিকি ৎ সা কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করার কাজ সাড়ে তিন বছরেও শেষ না হওয়ায় ব্যাহত হচ্ছে চিকি ৎ সা কার্যক্রম। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ৩০ শয্যার এই হাসপাতালের উন্নয়নকাজ এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিলো। সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাণকাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ায় প্রকল্পটির বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়। এ প্রকল্পের অধীনে চিকি ৎ সক, সেবিকা ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য দুটি বাসভবন, জরুরি ও বহির্বিভাগ ভবন এবং একটি পুরোনো একতলা ভবনের ওপরে বর্ধিত ভবন নির্মাণ ও পুরোনো ভবন সংস্কার করার কথা ছিল। এ জন্য ব্যয় ধরা হয় তিন কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৫৪৯ টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে এ কাজ পায় ঢাকার ‘আলম ব্রাদার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এ কাজ বাস্তবায়ন করছেন হারুন অর রশীদ নামের একজন ঠিকাদার। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি ঠিকাদারকে কাজের এলাকা বুঝিয়ে দেওয়া হয়। এর ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার কথা। কিন্তু প্রায় সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ৮০-৮৫ ভাগ কাজ হয়েছে। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী জানান, ‘হাসপাতালের মূল ভবন দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চিকি ৎ সাসেবা ব্যাহত হচ্ছে। নিচতলার জরুরি বিভাগ, বহির্বিভাগ, দোতলার পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ ভবনের বিভিন্ন দেয়ালের ও ছাদের পলেস্তরা খসে পড়ছে। সমপ্রতি সেবিকাদের কক্ষে বৈদ্যুতিক পাখা ছিঁড়ে পড়ে এক সেবিকা আহত হন। এ অবস্থায় ঠিকাদারকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কাজ অসমাপ্ত রয়ে গেছে।’ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাঝখানে প্রায় এক বছর কাজ বন্ধ থাকার পর গত জুন মাসের প্রথম সপ্তাহে পুনরায় কাজ শুরু হয়। গত ৩০ জুনের মধ্যে কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও ঠিকাদার আবারও অসম্পূর্ণ অবস্থায় কাজ ফেলে চলে যান। এ অবস্থায় কাজ বুঝে নেওয়ার জন্যে তোড়জোর শুরু করে কক্সবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।এ ব্যাপারে ঠিকাদার হারুন অর রশিদের মুঠোফোনে গত রোববার দুপুরে একাধিকার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। এ প্রকল্পের তদারকি কর্মকর্তা কক্সবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মোর্শেদুল আলম ঠিকাদারের গাফিলতির কথা স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘বর্তমানে ৮০-৮৫ ভাগ কাজ হয়েছে। এ অবস্থায় ঠিকাদার আবার কাজ বন্ধ রাখায় ওই প্রকল্প বাতিল করার চিন্তাভাবনা চলছে।’