প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে গত ২৭ মার্চ আলোচনা সভা এবং রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
নগরের এম এ আজিজ স্টেডিয়াম–সংলগ্ন আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ। চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউবির কোষাধ্যক্ষ মো. আবু তাহের। পরে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট শাখার সহযোগিতায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় এক শ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। বিজ্ঞপ্তি।