উপজাতীয় ঠিকাদার সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে মানস মুকুর চাকমা সভাপতি ও দেব জ্যোতি চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৬ ফেব্রুয়ারি সমিতির কল্যাণপুর এলাকার নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।গত বৃহস্পতিবার সমিতির বিভিন্ন পদে নির্বাচিত ১৭ জনের নাম ঘোষণা করা হয়। সমিতির ৪১০ জন সদস্যের মধ্যে ৩০৮ জন নিজেদের ভোট প্রদান করে ২০১৩-১৬ সাল মেয়াদের কার্যকরী কমিটি নির্বাচিত করেন।মানস মুকুর চাকমা উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি পদে পরপর তিনবার নির্বাচিত হলেন।