প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাই উপজেলা ক্রীড়াসংস্থার উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট গত ৩১ জানুয়ারি শুরু হয়েছে। কর্ণফুলী কাগজকল (কেপিএম) খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন ও কেপিএমের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম। বক্তব্য দেন ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক শাহাবউদ্দীন আজাদ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সবুজ সংঘ ও স্টার বয়েজ স্পোটিং ক্লাব।