উপজেলা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশুরাম উপজেলা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন গত রোববার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল আলিম মাকসুদের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি আমান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান, পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নঈম উল্যাহ, জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী। সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলনে জহিরুল ইসলামকে উপজেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি এবং আবুল খায়েরকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ তারেককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া নুরুল আবছারকে সভাপতি এবং মোহাম্মদ মোহনকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।