উপজেলায় লাইব্রেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকে এগিয়ে নিতে হলে জ্ঞানচর্চার বিকল্প নেই। জ্ঞানচর্চার অন্যতম মাধ্যম হচ্ছে বই পড়া।  সমাজে এমনিতেই বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে। কিন্তু এর মাঝেও একশ্রেণির মানুষ আছে, যাদের বই পড়তে ইচ্ছে হয়, কিন্তু টাকার অভাবে তারা বই কিনতে পারে না। 

আমাদের দেশে পাবলিক লাইব্রেরির সংখ্যা খুব কম। এ জন্য জ্ঞানচর্চা প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। সরকার যদি প্রতিটি উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপনের উদ্যোগ নেয়, তাহলে জ্ঞানচর্চা বাড়বে। অনেক জায়গায় পাবলিক লাইব্রেরি আছে, কিন্তু সেগুলো অচল অবস্থায় পড়ে আছে, সেগুলো পুনরায় চালু করতে হবে। প্রতিটি উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপন করে পর্যাপ্ত পরিমাণ বই রাখতে হবে।

মেহেদী হাসান

নীলফামারী।