উপদেষ্টা কমিটি কার্যকর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য গঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত দেশে বড় বড় শিল্পগ্রুপগুলো এদের প্রতিনিধি হিসেবে বন্দর পরিস্থিতি নিয়ে প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়েছেন সংগঠনের সভাপতি আবদুচ ছালাম।প্রথম আলো: চট্টগ্রাম বন্দর পরিস্থিতি অবনতির কারণ কী বলে মনে করেন?আবদুচ ছালাম: দক্ষ ব্যবস্থাপনার অভাবে বন্দর পরিস্থিতির অবনতি হয়েছে। আপনারা জানেন, দরপত্র প্রক্রিয়ায় আইনি জটিলতার কারণেই বন্দর নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য ওঠানামা করতে বাধ্য হয়েছে। বন্দর যেহেতু এ কাজের জন্য প্রস্তুত ছিল না সে জন্য দক্ষতা কমে গেছে। প্রথম আলো: বন্দরের দক্ষতা কমে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যে কী প্রভাব পড়ছে?আবদুচ ছালাম: চট্টগ্রাম বন্দরের গতির সঙ্গে বাংলাদেশের গতি নির্ভরশীল। এ কারণে বন্দরের এরপর পৃষ্ঠা ২ কলাম ৪দক্ষতা কমে গেলে ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ে বেশি। বিশেষ করে রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হয় বেশি। কারণ রপ্তানির কাঁচামাল খালাসে এখন যেমন বন্দরে সাত-আট দিন লাগছে তেমনি পণ্য রপ্তানিতেও একই সময় লাগছে। এ পরিস্থিতিতে বিমানে পণ্য পরিবহন করতে বাধ্য হচ্ছেন রপ্তানিকারকেরা। গত তিন মাসে রপ্তানি পণ্য পরিবহন খাতে ৯০০ কোটি টাকা বিমান ভাড়া বাবদ ব্যয় হয়েছে।প্রথম আলো: বন্দর পরিস্থিতি উন্নয়নে আপনাদের কোনো পরামর্শ আছে?আবদুচ ছালাম: বন্দর পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এ কারণে সরকারের উচ্চপর্যায়েও আমরা পরিস্থিতি উন্নয়নের প্রস্তাবনা দিয়েছি। যেমন: বন্দরের দরপত্র প্রক্রিয়া দ্রুত শেষ করা, অগ্রাধিকার ভিত্তিতে দক্ষ আইনজীবী নিয়োগ করে মামলা নিরসন করা, বন্দরের সংরক্ষিত এলাকায় কেউ চুরির ঘটনায় জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ইত্যাদি।প্রথম আলো: বন্দর পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়েও সভা হয়েছে। এরপর পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন? আবদুচ ছালাম: ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ১৭টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে পরিস্থিতির দ্রুত উন্নতি বলে আশা করছি। যেমন: বন্দরের উপদেষ্টা কমিটি কার্যকর করা গেলে পরিস্থিতি সামাল দেওয়া যায়। ব্যবহারকারীরাই তো জানবেন, সমস্যা কোথায়। তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করলে সমাধান বেরিয়ে আসবে।