উপন্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাহিত্য–ইতিহাসের প্রথম উপন্যাসটি আসলে একটি জীবনকাহিনি। অ্যাথেনীয় সাহিত্যিক জেনোফোনের রচিত এই জীবনকাহিনিটি ছিল গ্রিক সম্রাট সাইরাসের। সাইরোপেডিয়া শিরোনামের এই সাহিত্যকর্মটির পুরোটা জুড়েই গল্পের আদলে আলোচিত হয়েছে সম্রাট সাইরাসের জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহ। খ্রিষ্টপূর্ব ৩৬০ শতকের এই সাহিত্যকর্মকেই পৃথিবীর প্রথম উপন্যাস হিসেবে ধরে নেন অনেক ইতিহাসবিদ। এই সাইরাসের হাত ধরেই পত্তন ঘটেছিল বিখ্যাত পার্সিয়ান সাম্রাজ্যের। করিন্থিয়ানে বসে এই সাহিত্যকর্মটি সমাধা করার আগে পুরো পার্সিয়া ঘুরে বেড়িয়েছিলেন জেনোফোন। সাইরাজের জীবন নিয়ে এই রচনাটি লেখা ছাড়াও জেনোফোন পার্সিয়ানে বসে লিখেছেন অজস্র কল্পকাহিনি। তবে এটা ঠিক যে সাহিত্যে উপন্যাস নামের বিভাগটির আজকের রূপ কিন্তু ওই গ্রিকদের হাত দিয়েই।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল