উপস্থিত বুদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার বন্ধুর সঙ্গে এক মেয়ের খুব ভাব ছিল। আর বেশির ভাগ কথা হতো ফোনে। এক রাতে সে মেয়েটাকে ফোন করল। আর ওপাশ থেকে ভেসে এল পুরুষ কণ্ঠ।—হ্যালো, কে? কাকে চান?—এটা কি এস আলম বাস কাউন্টার?—কেন, বলুন তো? —রাতের গাড়িতে আমাদের দুটো টিকিট লাগবে।—রং নম্বর, এটা খাগড়াছড়ি, কাউন্টার নয়। পরে খোঁজ নিয়ে জানা গেল, ভদ্রলোক মেয়েটির বাবা ছিলেন। আর সেই থেকে ওই বান্ধবীকে আজও আমরা এস আলম বলে খ্যাপাই। রামগড়, খাগড়াছড়ি।