উপস্থিতি বাধ্যতামূলক করতে বায়োমেট্রিক ডিভাইস প্রবর্তন করেছি মধুমিতা চক্রবর্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীরা যেন ভালো মানের পড়ালেখার সুযোগ পায়, সে ব্যাপারে আমরা সব সময় সচেতন। সামনে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে, ক্লাসে তাদের উপস্থিতি বাধ্যতামূলক করার লক্ষ্যে আমরা বায়োমেট্রিক ডিভাইস প্রবর্তন করেছি। আগামী বছর যারা পরীক্ষা দেবে, তাদের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে শিক্ষকেরা বাড়তি যত্ন নেন বলেই অভিভাবকেরা তোলারাম কলেজের ওপর ভরসা রাখেন। আমাদের কলেজের শিক্ষার্থীরা ভালো ভালো অবস্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। প্রশাসনের উঁচু পদেও অনেকে কাজ করছেন।