৫৬২৩ সাল। পৃথিবীএখন পরিত্যক্ত একটি গ্রহ। এর উপরিভাগে চোখজুড়ানো সবুজ আর নেই। যেদিকেই চোখ যায়, শুধু রুক্ষ চারণভূমি। পৃথিবীর পুরো ভূপৃষ্ঠ আজ মহাসাগরগুলোর কালো দূষিত পানিতে বেষ্টিত।বায়ুমণ্ডলের তাপমাত্রা এখানে অসহনীয়। পৃথিবীর বেশির ভাগ মানুষ এখন মঙ্গল গ্রহের বিভিন্ন কলোনিতে বাস করে। পৃথিবী এখন জনশূন্য, ভুতুড়ে একটি গ্রহ। তবে কথাটি পুরোপুরি সত্যনয়। এ গ্রহে এখনো কিছু মানুষ বাস করে, যারা মঙ্গলচারীদের পাঠানো খাদ্যের ওপর নির্ভরশীল। যারা বেঁচে থাকার জন্য নিয়মিত সংগ্রাম করে নানা প্রতিকূলতার সঙ্গে। তবে তারা মাটির ওপরে বাস করে না, করে মাটির নিচে।২.মিহাসরা মাটির নিচের ছোট্ট কূপে একটা ঘরে থাকে। মিহাসের বাবা সুড়ুঙ্গে খননকাজ পরিচালনা করে। মিহাসের মন আজ খুবই খারাপ। ঈদের আর দুই দিন কি তিন দিন বাকি। অন্যান্য বছরে এ সময় মঙ্গলবাসীরা তাদের জন্য ঈদ উপলক্ষে কিছু বিশেষ উপহার পাঠায়। অথচ এবার উপহার পাঠানোর কোনো লক্ষণই নেই।রাডারে কোনো স্পেসশিপের আগমনও ধরা পড়েনি। মিহাসের বাবা কাজ শেষে আজ একটু তাড়াতাড়িই বাসায় ফিরেছেন।৩.রিহানা মঙ্গল গ্রহের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এডমন্ড বার্গের মেয়ে। সে বাড়ির ছাদে উঠে বাগানে দিকে তাকিয়েছিল।একটু পর পাশ ফিরতেই সে দেখল, তার বাবা গাড়িতে উঠে বসেছে। গাড়িটা একটু পরই ছেড়ে দিল।রিহানা একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ ছুটির দিনেও সে বাবার সঙ্গ পেল না।মঙ্গল গ্রহের সবচেয়ে আধুনিক ভবন ‘মিনহ্যান্স হল’-এ বসেছে পৃথিবীবিষয়ক একটি জরুরি সভা। অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন। একটু পর প্রধান অতিথি হিসেবে এডমন্ড বার্গ উপস্থিত হলেন। কিছুক্ষণ পর সভা শুরু হলো।প্রথমেই বক্তৃতা শুরু করলেন এডমন্ড বার্গ,‘আপনাদের সবাইকে আজ একটি জরুরি সিদ্ধান্ত নিতে এখানে ডাকা হয়েছে। দেখুন, এই গ্রহের জনসংখ্যা দিন দিন বাড়ছে। তাই এই গ্রহের জন্যআরও কিছু সুযোগ-সুবিধা সৃষ্টির প্রয়োজন দেখা দিয়েছে। তা ছাড়া মঙ্গলের আদিবাসীদের সঙ্গে যুদ্ধের জন্য সামরিক খাতে প্রচুর ইয়ন্স ব্যয়হচ্ছে।এ অবস্থায় পৃথিবীর কিছু মানুষকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিবছর দশ হাজার ট্রুবল ইয়ন্স বরাদ্দ দেওয়া সম্পূর্ণঅর্থহীন।তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, পৃথিবীবাসীদের আমরা ধ্বংস করে দেব।এর জন্যআমার নির্দেশে ইতিমধ্যে55xxm ক্ষমতাসম্পন্ন দশটি বোমা নিয়েদুটি স্পেসশিপ পৃথিবীর দিকে রওনা হয়েছে। আমার এই কাজে আপনাদের কার কী মত, তা আমি এখন জানতে চাই।’ এটুকু বলেতিনি সবার দিকে একবার তাকালেন।সবাই বুঝল, যা করার এডমন্ড বার্গতা আগেই করে ফেলেছেন, এই সভাটা লোক দেখানো। তাই তারা একবাক্যে সম্মতি দিল।৪.আজ ঈদ। মিহাস সবে নামাজ পড়ে এসেছে, এমন সময় স্পেসশিপ আসছে বলেএকটা হইচই ছড়িয়ে পড়ল।সবাই বড় রাডার স্ক্রিনের দিকে ছুটল। সবাই খুশিতে আটখানা, না জানি এবার কত ভালো উপহার এনেছে!কিন্তু হঠাৎ মাটি যেন কেঁপে উঠল। প্রায় সঙ্গে সঙ্গেই শোনা গেল বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ।এরপর চারদিকে শুধু ধুলোমাখা ধূসর অন্ধকার আর আর্তনাদের তীব্র শব্দ...।৫.রিহানা ও এডমন্ড বার্গরাতে ছাদে দাঁড়িয়ে গল্প করছিলেন।‘বাবা, এবার কি পৃথিবীবাসীকে ঈদ উপলক্ষে উপহার পাঠিয়েছিলে?’ ‘হ্যাঁ, মা, তারা হয়তো এতক্ষণে উপহার...’ কথা শেষহলো না।রিহানা চেঁচিয়ে উঠল, ‘দেখো, দেখো, বাবা, একটা তারা কী রকম উজ্জল হয়েউঠেছে।’ এডমন্ড বার্গসেদিকে তাকালেন। তিনি মৃদুু হাসছেন, অন্যদিকে রিহানা ভাসছে বিস্ময়ের সাগরে।প্রদীপ্ত একাদশ শ্রেণী, চট্টগ্রাম কলেজ।