উপহার এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দামি নয়, বরং উপহারটি যদি হয় আধুনিক ও রুচিসম্মত, তাহলেই প্রশংসা পাবে সবার মাঝে
দামি নয়, বরং উপহারটি যদি হয় আধুনিক ও রুচিসম্মত, তাহলেই প্রশংসা পাবে সবার মাঝে

উপহার শব্দটির সঙ্গে আবেগ, অনুভূতি, ভালো লাগা ও ভালোবাসার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সবাই চায় প্রিয়জনকে দেওয়া তার উপহার যেন হয় আধুনিক; অন্য সবার থেকে আলাদা। শখ, সাধ্য, রুচি—সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে উপহার কিনতে গেলে মাঝেমধ্যে হিমশিমও খেয়ে যেতে হয়। কিছুটা ভিন্ন ধারার উপহারসামগ্রীর খোঁজ নিয়ে এই আয়োজন।

মগ
মগ

মগ
যেই মগে আপনি চা বা কফি পান করেন, সেই মগেই যদি থাকে আপনার কিংবা আপনার প্রিয়জনের ছবি? মগে গরম চা-কফি ঢাললেই যদি কালো মগে ভেসে ওঠে আপনার পছন্দের কোনো ছবি? সেই মগটি স্বাভাবিকভাবেই প্রিয় একটি বস্তুতে পরিণত হয়। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য আধুনিক ও নতুন প্রযুক্তিসমৃদ্ধ ছবি ছাপা মগ, ম্যাজিক মগ পাওয়া যাচ্ছে দোকানে। ফ্যাশন হাউস নিত্য উপহারে এ রকম মগ পেতে পারেন। আপনার পছন্দমতো ছবি প্রিন্ট করে নিতে পারবেন ৫০০ টাকার মধ্যেই।

সেলফি স্টিক
সেলফি স্টিক

সেলফি স্টিক
সেলফি তোলেন না এমন মানুষ খুঁজে পাওয়া এখন দুষ্করই। সেলফি স্টিক থাকলে দলেবলে তোলা যায় ছবিগুলো। সাধারণ সেলফি স্টিকের পাশাপাশি ব্লুটুথসহ, ট্রাই-পড, তারহীন, রিমোট কন্ট্রোল ইত্যাদি ধরনের সেলফি স্টিক বাজারে এসেছে। দাম পড়বে ৬০০ থেকে ৪০০০ টাকার মধ্যে।
ডায়েরি
বিভিন্ন দাম ও মানের ডায়েরি রয়েছে বাজারে। দোকান ঘুরে দেখা গেল, চামড়া, কাপড়ের মলাট বা রেক্সিনের মলাটের ভেতর ফোম দেওয়া ডায়েরি এখন বেশ চলছে। ছবিসহ বাহারি রং করা, হ্যান্ডমেইড পেপারের ডায়েরিগুলোতে পাটের জরি, পুঁতি, জরির সুতা ইত্যাদি দিয়ে বোনা বৈচিত্র্যপূর্ণ মলাটওয়ালা ডায়েরিসহ নানা ধরনের ডায়েরি পাওয়া যাচ্ছে বাজারে। ১৫০ থেকে শুরু করে ৭৫০ টাকা দামের নানা ধরনের ডায়েরি পাওয়া যাবে। বিক্রেতারা জানান, নিজের পছন্দমতো ডায়েরির ডিজাইন করে নেওয়া যায়।

ফটোফ্রেম ও গয়নার বাক্স
আড়ং ধানমন্ডি-২ শাখার সুপারভাইজার রেহানা আক্তার জানালেন, বর্তমানে ক্রেতারা নানা ধরনের নকশা করা, কাঠের তৈরি ফটোফ্রেম বা গয়নার বাক্স উপহার হিসেবে দিচ্ছেন। তিনি জানালেন, ক্রেতাদের নতুন পণ্যের প্রতি আগ্রহ থেকে আড়ং এখন বাঁশের ফটোফ্রেমও তৈরি করছে। কাঠের মান, আকার ও নকশাভেদে দাম ভিন্ন হলেও কাঠের তৈরি ফটোফ্রেমগুলোর দাম ২০০ থেকে ৬০০০ হাজার টাকার মধ্যে। গয়নার বাক্স কিনতে পারবেন ৬০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

কাঠে খোদাই করা ছবি
কাঠে খোদাই করা ছবি

কাঠে খোদাই করা ছবি
প্রিয়জনের ছবি যদি কাঠের ওপর খোদাই করে উপহার হিসেবে দিতে পারেন, তবে সেটি পছন্দ হবেই। দেয়ালে টানানো কাঠের এই ছবি সব সময় মনে করিয়ে দেবে আপনার কথা। ছবির পাশে কিছু লিখেও দিতে পারেন। কাঠের মান ও আকারের ওপর দাম নির্ভর করে ৮৫০ টাকায় আপনি কাঠে খোদাই করে নিতে পারেন আপনার প্রিয়জনের ছবি।
হেডফোন স্মার্টঘড়ি
তারহীন হেডফোন ও স্মার্টঘড়িও হতে পারে ভালো উপহার। স্মার্টঘড়ি, ব্রেসলেট ঘড়ি, সামুরাই ঘড়ি, স্পোর্টস ঘড়িসহ ঘড়ির বেল্ট ও ডায়াল পরিবর্তন করা যায় এমন ঘড়ির সেট পাওয়া যাচ্ছে বিভিন্ন বাজারে। ইলেকট্রনিকস পণ্যের দোকানেই পাবেন।

শোপিস
শোপিস

শোপিস
জনপ্রিয় কার্টুন চরিত্র মিনিয়নের পুতুল, ম্যাজিক গ্লোব, প্রজাপতির স্টিকার, কাঠ ও বেতের পণ্য, গ্রামোফোনে প্রতিলিপি, নবাবি আমলের বিভিন্ন পণ্যের আদলে তৈরি শোপিস পাওয়া যাবে সারা দেশের বিভিন্ন দোকান এবং অনলাইন দেকানগুলোতে। কাঁটাবনের বিসমিল্লাহ গিফট শপের সাকিব জানালেন, আপনার বাজেট কম হলেও কম দামে সুন্দর শোপিস কিনতে পারবেন। ২০০ থেকে শুরু করে ৬০০০ হাজার টাকা দামের শোপিস রয়েছে বাজারে।

দামি নয়, বরং উপহারটি যদি হয় আধুনিক ও রুচিসম্মত, তাহলেই প্রশংসা পাবে সবার মাঝে