উপহার রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মকবুল সাহেবের দুই যমজ ছেলে। এক ছেলে ভীষণ নিরাশাবাদী, অন্যটা খুবই আশাবাদী। একবার দুই ছেলের জন্মদিনে মকবুল একটা ফন্দি আঁটলেন। নিরাশাবাদী ছেলেটার ঘরে রাখলেন অনেক খেলনা, আর আশাবাদী ছেলেটার ঘরে রাখলেন একটা দড়ি। কী হয়, দেখার ইচ্ছা তাঁর।কিছুক্ষণ পর গেলেন নিরাশাবাদী ছেলের ঘরে। দেখলেন, ছেলেটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বললেন, ‘কি রে, কাঁদছিস কেন?’ছেলেটি বলল, ‘এত খেলনা দেখে আমার বন্ধুরা হিংসায় জ্বলে যাবে। কদিন পর পর ব্যাটারি কিনতে হবে। তারও কদিন পর তো ভেঙেই যাবে। এখন এত খেলনা দিয়ে আমি কী করি?!’মকবুল সাহেব এবার গেলেন আশাবাদী ছেলের ঘরে। ঘরে ঢুকতেই ছেলেটা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, ‘ধন্যবাদ বাবা! ঘোড়াটা কোথায় রেখেছ?!’ধনকুবের এক গাড়ি ব্যবসায়ীর দাওয়াতে তাঁর বাড়ি গেছেন এক মন্ত্রী।ব্যবসায়ী: মাননীয় মন্ত্রী, খুব খুশি হব যদি আপনি আমার এই সামান্য উপহার গ্রহণ করেন। একটি নতুন মডেলের গাড়ি!মন্ত্রী: কিন্তু আমি তো এটা নিতে পারি না।ব্যবসায়ী: বুঝতে পেরেছি, বিনা মূল্যে গাড়িটি গ্রহণ করতে আপনার ইতস্তত বোধ হচ্ছে। না, সে ক্ষেত্রে আপনি আমাকে ৫০ পয়সা দিন। বিনিময়ে গাড়িটি গ্রহণ করুন।মন্ত্রী ব্যবসায়ীকে এক টাকা দিলেন। ব্যবসায়ী বললেন, ‘আমার কাছে তো ভাংতি নেই। ভাংতি করিয়ে দেব?’মন্ত্রী: না না! কষ্ট করতে হবে না। আপনি বরং আমাকে দুটি গাড়ি দিয়ে দিন।আসিফ: জন্মদিনে তুমি কী উপহার চাও?ফারাহ: আগামীকাল আমার যত বছর পূর্ণ হবে, তুমি আমাকে ঠিক ততটা গোলাপ পাঠাবে। সকালে ঘুম থেকে উঠেই আমি যেন তোমার দেওয়া গোলাপ হাতে পাই।আসিফও বেশ খুশি। পরিচিত এক ফুলের দোকানদারকে বলে রাখল, পরদিন ভোরবেলায়ই যেন ফারাহর বাসায় ২১টি গোলাপ পৌঁছে যায়।পরদিন খুশিতে বাকবাকুম করতে করতে ফারাহর বাসায় হাজির আসিফ। দরজায় দাঁড়িয়েই রাগত স্বরে বলল ফারাহ, ‘চলে যাও তুমি! আর কখনো তোমার মুখ দেখতে চাই না।’কিছুই বুঝল না আসিফ। মন খারাপ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় দেখা ফুলের দোকানদারের সঙ্গে। দোকানদার হেসে বলল, ‘স্যার, ম্যাডাম খুশি হইছে তো? আপনি আমার পুরান কাস্টমার, তাই এক ডজন ফুল বেশি দিছিলাম!’বিয়ের পর মালিহার প্রথম জন্মদিন। স্বামী তাকে কতটা ভালোবাসে, যাচাই করে দেখার ইচ্ছা তার। উপহার হিসেবে মালিহা মনে মনে চাইছে একটা ঝা-চকচকে নতুন গাড়ি! কিন্তু সে কথা তো আর স্বামীকে সরাসরি বলা যায় না। ইনিয়ে-বিনিয়ে বলল মালিহা, ‘ওগো শুনছো! উপহার হিসেবে কী পেলে আমি সবচেয়ে খুশি হব, জানো? এমন একটা যন্ত্র, যার কাঁটা মুহূর্তে ০ থেকে ৯০-এ উঠে যায়!’পরদিন মালিহা উপহার পেল... একটি ওজন মাপার যন্ত্র!ছোট্ট জনি বলছে তার চাচাকে, ‘চাচ্চু! তুমি গত জন্মদিনে আমাকে যে ইলেকট্রিক গিটার কিনে দিয়েছিলে, সেটাই ছিল সবচেয়ে সেরা উপহার!’চাচা: তাই! তুই খুব চমৎকার গিটার শিখেছিস বুঝি? তোর গিটার শুনে সবাই নিশ্চয়ই মুগ্ধ হয়?জনি: না। সকালে গিটার না বাজানোর জন্য মা আমাকে প্রতিদিন ১০ টাকা দেয়। আর রাতে আমি যেন গিটার না বাজাই, সে জন্য বাবা দেয় ৫০ টাকা!