উপহারে দামের বড়াই নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউকে কিছু উপহার দিলে সেটির দাম লেখা থাকলে মুছে ফেলুন।
ছবি: অধুনা

কাউকে উপহার দেওয়ার মূল উদ্দেশ্য হলো সেই মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো। তাই উপহার দেওয়ার ক্ষেত্রে এমন কিছু করা ঠিক নয় যা সেই মানুষকে খুশি করার বদলে বিব্রতকর কোনো পরিস্থিতির মধ্যে ফেলে। তাই উপহার কেনার আগে ও পরে কিছু বিষয় খেয়াল রাখা একান্ত জরুরি।

  • অবশ্যই উপহারের দাম গোপন রাখুন। দাম নিয়ে বড়াই বা লোকদেখানো কিছু করা থেকে বিরত থাকুন।

  • উপহারের গায়ে দামের ট্যাগ বা স্টিকার থাকলে তা ছিঁড়ে ফেলুন। ছিঁড়তে অসুবিধা হলে কলম দিয়ে দাগিয়ে দামের অংশটুকু ঢেকে দিন।

  • উপহারের ক্ষেত্রে দাম কখনোই মুখ্য বিষয় নয়। দামি উপহার হলেই তা সবাই পছন্দ করবে, এমন ধারণা সঠিক নয়। অল্প দামের কোনো কিছু দিয়েও মানুষকে খুশি করা যায়।

  • বাজেট নিতান্তই কম থাকলে নিজ হাতেই কোনো উপহার বানিয়ে দিতে পারেন।

  • একজনের দেওয়া উপহারের সঙ্গে আরেকজনের উপহার তুলনা করা যাবে না।

  • উপহার কেনার আগে যার জন্য কিনছেন, তার পছন্দের কথা ভেবে কিনুন।

  • সব সময় দামি বা আকারে বড় কোনো উপহার নয় বরং এমন কিছু উপহার দিন যা নিয়মিত ব্যবহারের উপযোগী। যাকে উপহারটি দিচ্ছেন তার যেন কাজে লাগে।

  • উপহার দেওয়ার পর বিনিময়ে কিছু প্রত্যাশা করবেন না।

সূত্র: অল গিফটস কনসিডারড ডটকম