উভয়সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

: প্রিয়তমা, তুমি কি আমার সঙ্গে জিমে যাবে?
: তুমি কি আমাকে মোটা বলতে চাইছ?
: আচ্ছা, না চাইলে যাওয়ার দরকার নেই।
: তুমি কি আমাকে অলস বলতে চাইছ?
: রেগে যাচ্ছ কেন, বাবু!
: তুমি আমাকে ঝগড়াটে বলছ!
: না না, সেটা বলিনি তো!
: ও, তাহলে আমি মিথ্যুক?
: আচ্ছা বাবা, যেতে হবে না।
: দাঁড়াও দাঁড়াও, তুমি কেন জিমে একা যেতে চাইছ?