উমরতুল ফজলের মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সভাপতি বেগম উমরতুল ফজলের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ মে বিকেল চারটায় সংগঠন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফা কবির। আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, সহসাধারণ সম্পাদক সিতারা শামীম। আরও বক্তব্য দেন পূর্বা দাশ, মৃণালিনী চক্রবর্তী, শ্বাতী পাল, শেলী দে, চিন্ময়ী ঘোষ, শিরিন আক্তার, রমা মুহুরী, রওশন আরা প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, বেগম উমরতুল ফজল নির্যাতিত নারীদের পক্ষে আন্দোলন করার জন্য রাজপথে নামতে দ্বিধা বোধ করেননি। বিজ্ঞপ্তি।