উমরতুল ফজলের মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখিকা ও নারীনেত্রী বেগম উমরতুল ফজলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ১৫ মে পালন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি লতিফা কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন শিরিন আক্তার, অধ্যাপিকা স্বাতী পাল, শীলা দাশ, মিতা ঘোষ, মদিনা বেগম প্রমুখ। বক্তারা সুবিধাবঞ্চিত নারীদের অধিকার আদায়ে রাজপথের আন্দোলনে উমরতুল ফজলের অবদান স্মরণ করেন। সভার শুরুতে প্রয়াতের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি।