প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ রাউজানের সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের উদ্যোগে দুস্থ পরিবারের মধ্যে চাল ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সংগঠনের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে ১১ জুলাই উরকিরচর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন এস এম ইউসুফ, নুরুল আমিন, আবু তাহের সওদাগর, আবদুর শুক্কুর, জাহাঙ্গীর আনছারী, নুরুল হক সওদাগর, আবদুস সবুর ও সরওয়ারুল আলম। প্রধান আলোচক ছিলেন মাওলানা হাসান রেজা। সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মহিউদ্দীন ইমন, এস এম জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন, নাছির উদ্দীন, মোরশেদ মন্টু, কলিম উদ্দীন, ইয়াছিন মাহি, সাইফুদ্দিন, আবু আজম, আলী আহাম্মদ, ইরফান আহাম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি।