উর্দিবাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 তোমাকে দশটি অপশন দেওয়া হচ্ছে: হয় কাজটি তুমি এখনই করবে, নয়তো নয় দিন দৈনিক এক শ করে বুকডন দেবে। দুই দেশের সীমান্ত ড্যাশ-ডট-ড্যাশ-ডট পদ্ধতিতে চিহ্নিত করা হয়ে থাকে। এখানে ড্যাশ হচ্ছে সীমান্তরক্ষী, আর ডট হচ্ছে তার কুকুর।  অনেকেই বলে, মদ খাওয়া ছেড়ে দিলে আমি এত দিনে অফিসার পদে উন্নীত হতাম। কিন্তু তারা জানে না, মদ খেলে আমার নিজেকে জেনারেল বলে মনে হয়।  মনে রেখো, বাড়িতে চিঠি লেখার সময় কোনো গোপন তথ্য উল্লেখ করা নিষেধ। এই যেমন কদিন আগে একজন চিঠিতে লিখেছে, তার হাবিলদার গবেট। যেকোনো সমস্যা সমাধানের তিনটি উপায় আছে: সঠিক, ভুল এবং সামরিক।