প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপাতত এখানেই খুঁড়তে শুরু করো, আমি গিয়ে জেনে আসি, কোথায় খুঁড়তে হবে। ডাস্টবিনগুলো স্পেশালি তোমাদের জন্য রাখা হয়েছে, অথচ তোমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছ। তুমি কোথায় ছিলে, তা তো জানতে চাইনি! জানতে চেয়েছি, কোত্থেকে এলে! তোমার মুখ নেই? দরজায় টোকা দিতে পারো না? সৈনিক যত বেশি ঘুমোয়, তার পক্ষ থেকে ক্ষতির আশঙ্কা তত কম।মাথায় কত প্রশ্ন আসে রবিনহুড ধনীদের সম্পদ লুট করত কেন?: গরিবদের ঘরে লুট করার কিছু ছিল না বলে। মুদ্রাস্ফীতি কী?: যখন আপনার পকেট টাকায় স্ফীত, কিন্তু আপনি ধনী নন। বিয়ের সঙ্গে লটারির তুলনা করা যায় কি?: অবশ্যই না। লটারিতে তবু একটা চান্স থাকে। তোতাপাখি এবং পত্রবাহক কবুতরের সংকর করলে কী হবে?: এমন এক পাখি, যা চিঠি পৌঁছে দিতে গিয়ে বাড়ি খুঁজে না পেলে লোকজনকে জিজ্ঞেস করে নিতে পারবে।