উর্দিবাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ফ্রন্টে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল মৃত ও আহত সৈনিকদের লাশ। যারা অনুপস্থিত, তারা সবাই লাইন ধরে দাঁড়াও। বর্গক্ষেত্রও ঠিকমতো আঁকতে পার না! বর্ণান্ধ নাকি! তোমাদের যাবতীয় দুর্দশার কারণ হচ্ছে—তোমাদের বুকের বোতাম খোলা। তোমার ভবিষ্যৎ সন্তানদের এতিম বানাতে বাধ্য আমাকে করো না।মাথায় কত প্রশ্ন আসে : ছোট মিথ্যে আর বড় মিথ্যের মধ্যে পার্থক্য কী?: ছোট মিথ্যে মিথ্যেই, আর বড় মিথ্যে রাজনীতি।: কেন আমরা কিছুই করতে শিখিনি?: শিখিনি মানে? ভুল করা শিখেছি তো!: মহাশূন্যে কী করা সম্ভব নয়?: গলায় দড়ি দেওয়া।: সিনেমার শেষে প্রধান চরিত্র মারা গেলে সেটিকে শুভ সমাপ্তি বলা সম্ভব?: সম্ভব, যদি প্রধান চরিত্র হয় শাশুড়ি।: একতলা ও নয়তলা থেকে পড়ে যাওয়ার মধ্যে পার্থক্য কী?: নয়তলা থেকে পড়ে গেলে চিৎকার হয় এ রকম: ‘আ—আ—আ—আ—বুম!’ আর একতলা থেকে পড়ে গেলে: ‘বুম! Av@Av@Av@!’সোভিয়েৎস্কায়া নস্টালজিয়া নরকের গাইডকে প্রশ্ন করা হলো—: হিটলার ডুবে আছেন কাঁধ-ডোবা মলে, অথচ স্তালিন হাঁটু-ডোবা মলে কেন?: কারণ স্তালিন চেপে বসেছেন লেনিনের কাঁধে।কমিউনিস্ট পার্টির কংগ্রেসে বক্তব্য দিচ্ছেন নেতা: কমিউনিজম আসতে আর দেরি নেই। তখন আমাদের অভাব থাকবে না। আমাদের ঘর প্রয়োজনীয় ও বিলাসপণ্যে পূর্ণ থাকবে...।দর্শকদের ভেতর থেকে একজন প্রশ্ন করল, ‘আর আমাদের?’পূর্ব বার্লিনের পত্রিকায় শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন: তিন রুমের একটি ফ্ল্যাটের পরিবর্তে বার্লিনের দেয়ালে একটি ফুটো ক্রয় করতে আগ্রহী।: কমিউনিজমের সময় কেজিবি থাকবে কি? : না, প্রত্যেক সোভিয়েত নাগরিক তত দিনে স্ব-গ্রেপ্তার-পদ্ধতি আয়ত্ত করে ফেলবে। : সোভিয়েত ইউনিয়ন চাঁদে লোক পাঠায় না কেন?: ফিরে আসবে না, এই আশঙ্কায়।