৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বছরজুড়ে নারীদের সঙ্গে যা করা হয়, নারী দিবস উপলক্ষে সেটাকেই উল্টো করে ভাবার চেষ্টা করেছেন নারীবাদী লেখক মো. মিকসেতু এঁকেছেন শিখা

খেলার মাঠে
এই চিয়ার লিডার পোলাগুলোর জন্য খারাপই লাগতেছে। কত সুন্দর খেলা হইতাছে, অথচ ওরা দেখতে পারতেছে না, নাচানাচি করা লাগতেছে। আহারে...
লোকাল বাসে
এই যে আপা, দেখছেন লেখা আছে ‘পুরুষ সিট’, তারপরও দখল করে আছেন কেন? পুরুষদের একটু সম্মান করতে শিখুন, আপনাদের জন্য বাকি সব সিট তো পড়েই আছে...
মোবাইল নম্বর বিড়ম্বনা
মামা, লোড আছে তো! লোড নেন, কার্ড চাইতাছেন ক্যান?
আর বইল না মামা! গতকাল লোড দেওয়ার পর কোনো বখাটে মেয়ে আমার নম্বরটা অন্য মেয়েদের কাছে বিক্রি করে দিয়েছে। তারপর সারা রাত ফোন করে সে কী জ্বালাতন! বাধ্য হয়ে আজকে নতুন সিম কিনতে হলো।

লেখাপড়ায় বাধা
আপু স্কুলে যেতে পারলে আমি কেন পারব না? উহুহুহুহু...
এই চুপ কর, দুই কলম পইড়াই মুখে মুখে তর্ক করা শিখে গেছিস!
পোলাদের অত পড়াশোনার দরকারটাই বা কী? টাকাপয়সার হিসাব রাখার জন্য তো ক্লাস ফোর পর্যন্ত পড়লেই হয়।
পাত্র দেখতে গিয়ে
পড়াশোনা কোন ক্লাস পর্যন্ত করেছ, বাবা?
বলো তো, ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল, এইটা কোন টেন্স?
বাবা, একটু হাসো তো দেখি! দাঁত সব আছে, না পড়ে গেছে?
এবারে একটু হেঁটে দেখাও তো...