উষ্ণতার খোঁজে
হিম হিম কুয়াশার চাদর ছড়িয়ে এল শীত। এ সময় নিত্যদিনের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করতে সাহায্য নিতে পারেন যন্ত্রের। দেখুন এসবের খবর।বৈদ্যুতিক সামগ্রীর দোকান ‘জেনারেল গিফট হাউস’-এর ম্যানেজার শ্যামল বলেন, শীতের এ সময়ে অফিসে ব্যবহারের জন্য বর্তমানে বেশি চলছে ইলেকট্রিক কেতলি। এ ছাড়া বাসার জন্য রুম হিটারও বেশ জনপ্রিয়। আরও পাবেন জগ হিটার, ইলেকট্রিক কম্বল, বেড হিটার, ওয়াটার রড হিটার, হট-কোল্ড ফিল্টার ইত্যাদি।ঢাকার নিউমার্কেট এলাকার বিক্রেতা বোরহানউদ্দীন জানান, প্রতিবছর এ ধরনের নতুন নতুন পণ্য এসে যোগ হয় এবং ক্রেতাদের মধ্যে এর জনপ্রিয়তা লক্ষ করা যায়।দরদামইলেকট্রিক কেতলির দাম পড়বে সাইজের ওপর ভিত্তি করে। এক, দুই ও তিন লিটারের কেতলির দাম পড়বে ৯৫০-১৮৫০ টাকার মধ্যে। ব্র্যান্ড অনুযায়ীও দাম কমবেশি হতে পারে। জগ হিটার পাবেন ৬০০-১২০০ টাকার মধ্যে। ওয়াটার রড হিটারের দাম পড়বে ১০০-৫০০ টাকা।বাজারে দুই ধরনের রুম হিটার পাওয়া যায়। এর মধ্যে একটি গরম হাওয়া নির্গত করে কক্ষ গরম করে দেবে। এটি ৭০০-১০০০ টাকার মধ্যে পাবেন। আরেক রকম রুম হিটার আপনার পুরো কক্ষকে শীতল থেকে গরম করে তুলবে। এতে ত্বকের কোনো ক্ষতি হয় না। এটিকে কার্বন হিটারও বলে, যা পেতে আপনাকে গুনতে হবে ২৫০০-২৯০০ টাকা। আপনার ঘুমের সময় উষ্ণতা পেতে ব্যবহার করতে পারেন ইলেকট্রিক কম্বল। এর দাম ১৬০০০-২৫০০০ টাকার মধ্যে।যেখানে পাবেনরাজধানীর নিউমার্কেট, গুলশান, বনানী, উত্তরা, গুলিস্তান, পল্টন, বসুন্ধরা শপিং মল, মিরপুর, পুরান ঢাকায় পাওয়া যাবে এ ধরনের পণ্য। এ ছাড়া দেশের বড় বড় শহরেও এসব পণ্য পাওয়া যায়।