উহুরু কেনিয়াট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫১ বছর বয়সী উহুরু কেনিয়াট্টা কেনিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এমজি জোমো কেনিয়াট্টার ছেলে। ১৯৬১ সালের অক্টোবরে তাঁর জন্ম। কেনিয়ার ধনাঢ্য ও প্রভাবশালী পরিবারের এই সন্তান যুক্তরাষ্ট্রে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। দেশের এ পর্যন্ত সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা। এদিকে সুদানের ওমর আল শিরের পর তিনি আফ্রিকার দ্বিতীয় প্রেসিডেন্ট, যাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অভিযোগে মামলা রয়েছে।নব্বইয়ের দশকে রাজনীতিতে প্রবেশ করেন কেনিয়াট্টা। ওই সময় সাবেক প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মই ছিলেন তাঁর পৃষ্ঠপোষক। কেনিয়াট্টাকে ওই সময় তাঁর উত্তরসূরি ভাবা হতো। কিন্তু ২০০২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এমওয়াই কিবাকির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে হেরে যান তিনি। ২০০৭ সালের নির্বাচনে কিবাকিকে সমর্থন দেন কেনিয়াট্টা। ওই বছরই নির্বাচন-পরবর্তী সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনায় তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনা হয়। তিনি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। বিবাহিত কেনিয়াট্টা তিন সন্তানের জনক। শখ ফুটবল ও গলফ। তাঁর ফেসবুক পাতায় চার লাখের বেশি ‘লাইক’ রয়েছে।