উৎসকে বাঁচাতে প্রয়োজন চার লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূৎপিণ্ডে ছিদ্র নিয়েই পৃথিবীর আলো দেখেছে নয় মাসের শিশু উৎস বণিক। তার খাদ্যনালিতেও সমস্যা রয়েছে। এ কারণে জন্মের পর থেকে উৎসের বেশির ভাগ সময় কাটছে চিকিৎসকদের তত্ত্বাবধানে। ওকে বাঁচাতে এখন অস্ত্রোপচারের প্রয়োজন। এর খরচ পড়বে চার লাখ টাকা। কিন্তু এত টাকা জোগাড়ের সামর্থ্য উৎসের পরিবারের নেই। তার পিতা সজল বণিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। উৎসের চিকিৎসার পেছনে পরিবার এই পর্যন্ত সোয়া লাখ টাকা খরচ করেছে। পরিবারটি এখন নিঃস্ব। সন্তানকে বাঁচাতে তাই উৎসের পরিবার সমাজের হূদয়বান মানুষের সাহায্য চেয়েছে। সবার সহযোগিতা পেলে সুস্থ হয়ে উঠবে শিশুটি।

সাহায্য করার ঠিকানা: সজল বণিক, এনসিসি ব্যাংক, সঞ্চয়ী হিসাব নং ০০৪৪০৩১০০২৯৭৩১। মুঠোফোন: ০১৬৭৩৮৭১৭৩১।