উৎসব : বৈশাখী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ উপলক্ষে শুরু হয়ে গেছে নানা আয়োজন। নতুন পোশাক সংগ্রহ তো আছেই। মেলা, প্রদর্শনীও চলছে নগরে। জেনে নিন সেসবের খোঁজ।

মায়াসীর
মায়াসীর

মায়াসীর
বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা নকশা থেকে অনুপ্রেরণা নিয়ে মায়াসীর সাজিয়েছে তাদের বৈশাখী সংগ্রহ। মসলিন, টাঙ্গাইল তাঁত ইত্যাদি নানা শাড়ি পাবেন।
শৈলী
পাঞ্জাবি, শাড়ি, গহনা ইত্যাদি নিয়ে বৈশাখী আয়োজন করেছে অনলাইন দোকান শৈলী। আরামদায়ক কাপড়ে আদিবাসী মোটিফ ব্যবহারে তৈরি হয়েছে পোশাক। ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত ঢাকার হোটেল ওয়েস্টিনে তারা অংশ নিচ্ছে এক প্রদর্শনীতে। এতে আরও আছে স্ট্রিংস, পুনিজ কিচেন ও আরণ্যক নামের আরও তিনটি দোকান।
ফেসবুক: www.facebook.com/shoileezone

ঢং
অনলাইন দোকান ঢং এনেছে বৈশাখী শাড়ি ও গয়না। গরদ, বাটিক, সিল্ক ইত্যাদি নানা শাড়ি আছে। ফেসবুক: www.facebook.com/ Dhong.31
স্টুডিও এমদাদ

নানা উজ্জ্বল রঙে বৈশাখী পোশাক সংগ্রহ এনেছে স্টুডিও এমদাদ। ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, টাইডাই ইত্যাদি মাধ্যমে নকশা করা হয়েছে। ঢাকার যমুনা ফিউচার পার্ক, উত্তরায় লতিফ এম্পোরিয়াম এবং মিরপুর ডিওএইচএসে তাদের শাখা আছে।