উৎসব হোক সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় গণিত উৎ​সব সফল করার পর বন্ধুরা
কুমিল্লায় গণিত উৎ​সব সফল করার পর বন্ধুরা

শুভ বড়দিন। দেশের ও দেশের বাইরের সব বন্ধুকে জানাই বড়দিনের শুভেচ্ছা।
আমাদের গ্রামে অনেক খ্রিষ্টান পরিবারের বাস। অনেক হিন্দু পরিবারও বাস করে। আর মুসলমানেরা তো আছেই। গ্রামের কথা লিখতে গিয়ে আমার শৈশবের স্মৃতি এসে ভিড় করছে। তখন আমরা ঈদ, পূজা ও বড়দিন সমানভাবে পালন করতাম। উৎসবগুলোতে আমরা সবাই সবার বাড়িতে বাড়িতে গিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করতাম। আমাদের এলাকাটি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। যেটি কলাকোপা-বান্দুরা হিসেবেও পরিচিত। সে সব কথা মনে পড়ছে।
আজ বড়দিন। বড়দিন উপলক্ষে হতো নাটক। সেই নাটকের মহড়া হতো দিনের পর দিন। আমরা রাত জেগে সেই নাটকের মহড়া উপভোগ করতাম। বড়দিনে দেখতাম সেই নাটক। দেখতাম কীর্তন। বড়দিনের কীর্তন নিয়ে আমাদের বাড়িতেও আসত খ্রিষ্টান বন্ধুরা। বড়দিন সবার জীবনে শুভবার্তা বয়ে আনুক। সব উৎসব হোক সবার।
সারা দেশে চলছে সব বন্ধুসভার কমিটি গঠন। অনেক বন্ধুসভার নতুন কমিটি ইতিমধ্যে আমাদের হাতে এসেও পৌঁছেছে।
তাদের অভিনন্দন জানাই। সবাই আগামী এক বছরের কর্মসূচিও গ্রহণ করেছে।
১৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে গণিত উৎসব। অনেক খাটাখাটুনি করে বরাবরের মতো এবারও বন্ধুরা গণিত উৎসব সফল করে তুলছেন। তাঁদেরও অনেক অভিনন্দন জানাই।