উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১২ মে। উৎসবমুখর পরিবেশে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরা। উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে ১৫ ইউনিয়নে আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ নম্বর করেরহাট ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ ও ১৫ মে ছিল মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত তারিখ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২২ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ মে।প্রতি ইউনিয়নে এবার পাঁচ থেকে সাতজন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে প্রতি ইউনিয়নে গড়ে ৩০-৪০জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উৎসাহ নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থীরাও।নির্বাচন কমিশন সূত্র জানায়, হিংগুলি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নুরুল আফছার মিয়াজীসহ ছয়জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জোরারগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান মুকছুদ আহম্মদ চৌধুরীসহ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন। ধুম ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আটজন।ওসমানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান নুরুল আমিনসহ ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইছাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন। কাটাছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরীসহ ছয়জন। দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ চারজন। মিরসরাই সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মেজবাহ উদ্দিনসহ পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মিঠানালা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান এস এম আবু তাহের ভুঞাসহ পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।মঘাদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন আহম্মদসহ, সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। খইয়াছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান রফিকুজ্জামানসহ ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মায়ানী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. মুসা মিয়াসহ পাঁচজন। হাইতকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরসহ ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওয়াহেদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিনসহ পাঁচজন। সাহেরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। উল্লেখ্য, উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে করেরহাট ইউনিয়ন ছাড়া বাকি ১৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। করেরহাট ইউনিয়নের নির্বাচনের তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দীন জানিয়েছেন।