উৎসবে আনন্দে সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​নকশার ফটোফ্রেমে মিশু সাব্বির, সাফা কবির, সাবিলা নূর ও সাজ্জাদ। ছবি: নকশা,  ফ্যাশন শোয়ে মডেলদের পাশাপাশি হেঁটেছেন দর্শকেরাও
​নকশার ফটোফ্রেমে মিশু সাব্বির, সাফা কবির, সাবিলা নূর ও সাজ্জাদ। ছবি: নকশা, ফ্যাশন শোয়ে মডেলদের পাশাপাশি হেঁটেছেন দর্শকেরাও

স্টলের একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হলেই চেহারা পাল্টে যাবে। ভাবছেন কোন জাদু বলে! ‘নকশা’র স্টলের ব্যবস্থাটাই ছিল সে রকম। এক চেহারায় আসবেন, স্টল থেকে বিদায় নেওয়ার সময় চেহারায় যোগ হবে নতুন কোনো না কোনো কিছু। মেকওভার বলে কথা! ২৫ নভেম্বর বাংলা একাডেমির মাঠে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় পাঠক উৎসব ‘এসো আঠারোয়’। এই উৎসবে প্রথম আলোর বিভিন্ন বিভাগ ও ক্রোড়পত্রের স্টল ছিল। নকশার স্টলে ছিল চুল বাঁধা, নখ সাজানো, মেহেদি পরানো, হালকা মেকআপের আয়োজন।

নকশার স্টলে ছিল দিনব্যাপী ভিড়
নকশার স্টলে ছিল দিনব্যাপী ভিড়

সকাল ১০টায় উৎসবের উদ্বোধন হয়। সকাল থেকেই আসতে শুরু করেন প্রথম আলোর পাঠকেরা। সাজের আয়োজনে মুগ্ধ পাঠক সাবরিনা জাহান জানান, ‘নকশা’ স্টলের সাজসজ্জার আয়োজন তাঁর খুব ভালো লেগেছে। অনেক পাঠক ‘নকশা’ নিয়েও জানান নানা মত। গৃহিণী ওয়াহিদা জামান বলেন, ‘আমি আমার ছাত্রজীবন থেকে “নকশা”র সব সংখ্যা সংগ্রহ করে আসছি। ভবিষ্যতে এসব সংখ্যা নিয়ে একটা বই বাঁধাব।’ ‘নকশা’ স্টলের পাশেই ছিল ছবি তোলার আলাদা আয়োজন। পাঠকেরা সেখানে গিয়েও বেশ মজা করে নানা ভঙ্গিতে ছবি তোলেন।
স্টলে দর্শকদের সাজানোর কাজ করে দেয় পারসোনা, রেড বিউটি স্যালন, মিউনিস ব্রাইডাল ও টিউলিপ নেইল অ্যান্ড স্পা। রূপচর্চার প্রাকৃতিক উপাদান দেখায় হারমনি স্পা। ভেজিটেবল ডাইয়ের উপাদানও ছিল নকশার স্টলে। অরণ্যের সৌজন্যে দেখানো হয় সেগুলো।

মঞ্চে নকশার রান্নাবিদেরা, পাঠ​েকরা সেলফি তুলছেন, চোখ সাজানো হচ্ছে
মঞ্চে নকশার রান্নাবিদেরা, পাঠ​েকরা সেলফি তুলছেন, চোখ সাজানো হচ্ছে

‘নকশা’র স্টলে সারা দিনই আনাগোনা ছিল রূপবিশেষজ্ঞ, রন্ধনবিদ, ডিজাইনার, মডেল ও অভিনয়শিল্পীদের। পাঠকদের সঙ্গে ছবি তোলা ছাড়াও তাঁদের সঙ্গে তথ্য বিনিময় করেন। রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা, তানজিমা শারমিন ও আফরোজা পারভীন যতক্ষণ ছিলেন, পাঠকদের রূপবিষয়ক পরামর্শই দিয়ে গেছেন।

নকশার ফটোফ্রেমে রূপ​বিশেষজ্ঞ তানজিমা শারমীন
নকশার ফটোফ্রেমে রূপ​বিশেষজ্ঞ তানজিমা শারমীন

দুজনেই জানালেন, ছেলেরা যে এখন রূপসচেতন এটা বেশ বোঝা যাচ্ছে। এক ফাঁকে মঞ্চে এসে ফ্যাশন সম্পর্কে কথা বললেন অঞ্জনসের শাহীন আহমেদ এবং রঙ বাংলাদেশের সৌমিক দাশ। রান্নাবিদদের মধ্যে এসেছিলেন সিতারা ফিরদৌস, ফাতেমা আজিজ, শাহানা পারভীন, সেলিনা আক্তার, কল্পনা রহমান, ফারাহ সুবর্ণা, জেবুন্নেসা বেগম ও আফরোজা নাজনীন।
বিকেলে সবমিশালী মঞ্চে ছিল মজার এক ফ্যাশন শো। মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ হেঁটে এলেন মঞ্চে। তার পরপরই মঞ্চে এগিয়ে এলেন আরেক জনপ্রিয় মডেল বুলবুল টুম্পা। তাঁরা মঞ্চে দর্শকের ভূমিকায় থাকলেন আর দর্শকদের আনলেন মডেলের ভূমিকায়। দর্শকেরাই অংশ নিলেন ক্যাটওয়াকে। আজরা ও টুম্পাও শেষে র্যা ম্পে হাঁটলেন সবার সঙ্গে।
জেনিফার কামাল ও নাদিয়া নাহ্রিন

ফ্যাশন শোর মঞ্চে আজরা মাহমুদ, বুলবুল টুম্পা, আফরোজা পারভীন ও রাহিমা সুলতানা
ফ্যাশন শোর মঞ্চে আজরা মাহমুদ, বুলবুল টুম্পা, আফরোজা পারভীন ও রাহিমা সুলতানা