উৎসবে উজ্জ্বল রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবে রঙিন পোশাক বাড়িয়ে দেয় উৎসবের বর্ণিলতা। আর তাই ছেলেদের সাজেও ফিরে এসেছে উজ্জ্বল রংগুলো। হয়তো গাঢ় নীল একটা টি-শার্টের সঙ্গে কমলা রঙের প্যান্ট। টি-শার্টের সঙ্গে মিলিয়ে পরলেন পায়ের জুতাটা। সব মিলিয়ে দারুণ দেখাবে। কালার ব্লকিংয়ের ধারণাটা এখন চলছে বেশ। মানে চড়া নানা রঙের সমাহার। কালার জিনসও বেশ জনপ্রিয় হয়েছে। সবুজ, মেরুন ও লাল—এমন রঙের প্যান্ট এখন বেশ পরছে ছেলেরা। ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন বলেন, ‘অনেক দিন পর আবার ফিরে এল ছেলেদের সাজে নানা রং। লাল, কমলা, নীল, হলুদ, বেগুনি—যে রংই হোক পোশাকের, সেটা গাঢ় হওয়া চাই। তবে শার্ট বা প্যান্ট একটা বেশি গাঢ় হলে আরেকটা একটু হালকা পরা ভালো।’সামনেই বৈশাখ, তাই ছেলেরা অনেকে পাঞ্জাবি আর পাজামা পরেন। শাহরুখ আমিন মনে করেন, বৈশাখে তো লাল-সাদার সাজে অনেকে সাজতে চায়। সে ক্ষেত্রে হয়তো পাঞ্জাবি বা ফতুয়াটা পরল সাদার ভেতরে, সঙ্গে লাল পাজামা আর লাল স্কার্ফ। আবার রঙিন পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে জিনসও পরা যায়। ব্যস, নজর কাড়তে এটাই যথেষ্ট।চড়া রঙের শার্ট পরে সঙ্গে একটা ভিন্ন রঙের প্যান্ট পরা যেতে পারে। শার্ট বা প্যান্ট যেকোনো একটির সঙ্গে মিলিয়ে নিতে পারেন পায়ের জুতাটাও। অথবা সাদামাটা শার্টের ওপর রঙিন ক্যাজুয়াল ব্লেজার চাপিয়ে নিতে পারেন। তবে টি-শার্ট, শার্ট বা ফতুয়া—যা-ই পরা হোক, সেটা রঙিন হওয়া চাই এই সময়ের ফ্যাশনে। ফ্যাশন হাউস ওহোর স্বত্বাধিকারী, মডেল ও অভিনেতা নিরব বলেন, ‘উজ্জ্বল রঙের পোশাক পরলে সব সময়ই একটা উৎসব উৎসব ভাব লাগে। এক রঙের টি-শার্ট, আরেক রঙের প্যান্ট আর যেকোনো একটির সঙ্গে মিলিয়ে পায়ের জুতাটা—এভাবেই পরতে পছন্দ করি আমি।’দরদামস্থানভেদে একেক রকম দামে কিনতে পারবেন পোশাক। টি-শার্ট কিনতে পারবেন ২০০ থেকে এক হাজার ৫০০ টাকায়, বিভিন্ন রঙের শার্ট কিনতে পারবেন ৪০০ থেকে দুই হাজার টাকায়, ফতুয়া ৩৫০ থেকে এক হাজার টাকা, পাঞ্জাবি ৬০০ থেকে তিন হাজার টাকায়। এ ছাড়া প্যান্ট কেনা যাবে নানা দামে। ঢাকার বঙ্গবাজার, নিউমার্কেট, নূরজাহান মার্কেট বা এলিফ্যান্ট রোডে প্যান্ট কেনা যাবে ৫০০ থেকে এক হাজার টাকার মধ্যে। আর বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট কিনতে চাইলে দাম পড়বে তিন হাজার টাকার মধ্যে।জুতা কিনতে পারবেন ৪৫০ থেকে পাঁচ হাজার টাকায়। নানা ধরনের স্যান্ডেল কেনা যাবে ৫০০ থেকে দুই হাজার টাকায়।যেখানে পাবেনরাজধানীর নিউ মার্কেট, বঙ্গবাজার, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, আজিজ সুপার মার্কেট, সীমান্ত স্কয়ার, রাপা প্লাজা, পিংক সিটি, মাসকট প্লাজা, ওহো, ফ্রিল্যান্ড, ওটু, একস্ট্যাসি, আর্টিস্টি, ব্যাং, ইয়েলো, স্মার্টেক্স, দেশী দশসহ রাজধানীর অধিকাংশ মার্কেটে। স্যান্ডেল বা জুতা কিনতে নানা মার্কেটের পাশাপাশি যেতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের দোকানেও।কালার জিনস ব্র্যান্ডের দোকানগুলোর পাশাপাশি বদরুদ্দোজা মার্কেটেও পাওয়া যাবে অপেক্ষাকৃত কম দামে।