উৎসবে সতেজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন ঘোরাফেরা তো আর কম হবে না। তবে সারা দিন থাকা চাই সতেজ। আর এ জন্য ছেলেদের হাত, পা, মুখ বা চুলের যত্ন নেওয়া চাই এখনই। সারা মাস হয়তো তেমন যত্ন নেননি, তবে শুরু করতে পারেন আজ থেকেই। পারসোনা অ্যাডামসের সৌন্দর্যকর্মী মো. আসগর জানান, ম্যানিকিওর, পেডিকিওর, চুল কাটা বা ফেসওয়াশ করে নিতে পারেন ঈদের দুই দিন আগেই। এতে ঈদের দিন বেশ ভালো দেখাবে।চুলের স্টাইলঈদের আগেভাগেই ছেলেদের চুলটা কেটে নেওয়া ভালো। এতে করে চুলটা মানিয়ে যাবে। এবারের ঈদে যেহেতু গরম থাকছে, তাই খাটো করেই কেটে নিতে পারেন চুল। ঈদের দিন নিজের চেহারা বা পোশাকের সঙ্গে চুলটাকে সেট করে নিয়ে বেরিয়ে পড়তে পারবেন সহজে। চুল ঠিক রাখতে ব্যবহার করতে পারেন হেয়ার মুজ, জেল, পানি বা হেয়ার ক্রিম।চুলের যত্নচাইলে আগেভাগে করে নিন হেয়ার ট্রিটমেন্ট। রূপবিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চুলে প্যাক লাগাতে পারেন। চুলে তেল ম্যাসাজ করে নিতে পারেন। তাতে চুল পড়া কমবে। এরপর প্যাক লাগাতে পারেন। টক দই, ডিমের কুসুম, নানা রকম ফল দিয়ে তৈরি এই প্যাক লাগানোর পরে চুলে প্রাণ ফিরে আসবে। ম্যানিকিওরম্যানিকিওর হচ্ছে হাতের যত্ন। এখানে প্রথমে একটি পাত্রে পানি নিয়ে তাতে জীবাণুনাশক তরল দিন এক চামচ। এবার হাত দুটো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। পরে নখ কাটা, নখের কোনা পরিষ্কার—এসব করে নিন। এরপর অল্প তেলের সঙ্গে ম্যাসাজ ক্রিম দিয়ে নিলে নখ চকচকে দেখাবে। হাতের কনুই পর্যন্ত স্ক্রাব মেখে পরিষ্কার করে নিতে পারেন। চাইলে স্যালুনে গিয়েও ম্যানিকিওর করাতে পারেন।পেডিকিওরপায়ের যত্নই হচ্ছে পেডিকিওর। শুরুতেই দুই পা পানিভর্তি একটি পাত্রে ভিজিয়ে রাখুন। এরপর পায়ের গোড়ালি ঘষে মরা চামড়া তুলে নিন। এরপর নখ কাটা ও হাঁটু পর্যন্ত স্ক্রাব মাখার পালা। সব শেষে তুলার সঙ্গে জলপাই তেল মেখে নিয়ে হাত ও পায়ে লাগিয়ে নিন।ফেসিয়ালমুখ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মানানসই কোনো প্যাক লাগিয়ে নিন। চোখের নিচে কালো দাগ থাকলে শসা কেটে চোখে দিয়ে রাখুন। বাজারে ব্ল্যাকহেডস পরিষ্কারের বিশেষ স্ক্রাব পাওয়া যায়, এটি লাগাতে পারেন। ১৫ মিনিট পর তুলে নিয়ে মুখ ধুয়ে ফেলুন। স্যালুনে আপনার ত্বক ও চুলের যত্ন নিতে গেলে নিজের সমস্যার কথা বলে সে অনুযায়ী যত্ন করান। চুল পড়া বা খুশকির সমস্যা থাকলে তার বিশেষ যত্ন নেওয়া চাই। আবার মুখে রোদে পোড়া দাগ, ব্রন, চোখের কালো দাগ—এসবের আলাদাভাবে যত্ন নেওয়া প্রয়োজন। ছেলেরা ফেসিয়ালের পর অবশ্যই ব্ল্যাকহেডস তোলার বিশেষ পদ্ধতি নেবেন।