উৎসবের আমেজ প্রযুক্তির মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল প্রবেশদ্বারটি সাজানো হয়েছে বিশাল একটি কম্পিউটারের আদলে। দুই পাশে পাঁচটি করে মোট ১০টি স্তম্ভ। তার ওপরে আধুনিক প্রযুক্তির ১০টি পণ্যের প্রতিকৃতি। ঢাকার আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটির সামনে এই সাজসজ্জা দেখে চকিতেই উৎসবের আমেজটা টের পাওয়া যায়। প্রতিবছরই এ উৎসব হয় কম্পিউটার সিটিতে।বার্ষিক মেলাকে ঘিরেই কম্পিউটার সিটির এ উত্সবে মেতে ওঠা। ঢাকা শহর এখন ভাসছে মেলা আর উত্সবের জোয়ারে।চলছে এসএ গেমসের রমরমা আয়োজন। বাংলা একাডেমীতে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। এত কিছুর পরও কম্পিউটার মেলায় দর্শনার্থীর সংখ্যা একটুও কমেনি। বরং প্রতিদিনই দর্শকের সংখ্যা বাড়ছে।নতুন প্রযুক্তির প্রতিটি মানুষের আগ্রহের কারণেই জমজমাট সিটিআইটি ২০১০ নামের এ মেলা। এমনই মনে করেন কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান। জানালেন, নির্দিষ্ট সময় বাণিজ্য মেলা শেষ না হওয়া ও এসএ গেমসের কারণে প্রথমে কম্পিউটার ব্যবসায়ীরা কিছুটা শঙ্কায় ছিলেন। কিন্তু সব শঙ্কা উড়ে যায় গত ২৮ জানুয়ারি, মেলা শুরু হওয়ার পরপরই।সিটিআইটি মেলায় উদ্বোধনী দিনেই নজিরবিহীন ঢল নামে প্রযুক্তিপ্রেমীদের। তিনি আরও বললেন, ‘ক্রেতারা এ মেলার জন্য অপেক্ষা করেন, তাই আমরা ছয় মাস আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। চেষ্টা করেছি প্রতিটি পণ্যে বিশেষ মূল্য ছাড় দিতে।’প্রতিবারের মতোই এবারও মেলায় অংশ নিয়েছে কম্পিউটার সিটির ১৫৭টি স্থায়ী স্টল। এর বাইরেও প্রায় ৩০টি প্রতিষ্ঠান ভবনের তৃতীয় তলার খোলা জায়গায় (টেরাস) তাদের প্রযুক্তিপণ্য ও সেবা দেখাচ্ছে।এ মেলায় পৃষ্ঠপোষকতা করছে আসুস, বেলকিন, ব্রাদার, টুইনমস ও ভিউসনিক। ১০ দিনের এ মেলা শেষহবে আগামীকালশনিবার। মেলাজুড়ে নানা আয়োজনপ্রযুক্তি নিয়ে একের পর এক প্রশ্ন আর কম্পিউটার সিটির কেন্দ্রীয় মঞ্চের ওপর-নিচ, চারপাশ থেকে আসছে একের পর এক উত্তর। বুঝতে অসুবিধা হয় না, এখানে কুইজ প্রতিযোগিতা চলছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন জিতে নিচ্ছেন একটি করে পুরস্কার। এ ছাড়া এই মঞ্চে প্রতিদিনই আয়োজন করা হচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডিজিটাল ছবি তোলার প্রতিযোগিতাসহ নানাকিছু। আরও আছেগুণীজন সংবর্ধনা, আজীবন সম্মাননা, তারকাদের নিয়ে অনুষ্ঠান ইত্যাদি। এসব আয়োজন ও চারপাশের গান-বাজনা আর সাজসজ্জা বদলে দিয়েছে পুরো কম্পিউটার সিটিকেই। প্রায় প্রতিটি স্টলেই ভিড় করে আছেন দর্শনার্থীরা। ল্যাপটপ কম্পিউটার আর ডিজিটাল ক্যামেরার শোকেসগুলোর সামনে এ ভিড়টা এবার বড্ড বেশি। কম্পিউটার সিটির সাবেক সভাপতি মো. রোকনুর রহমান জানালেন, ‘গত বছর এ বাজারে আসা ক্রেতাদের ২০ শতাংশের আগ্রহ ছিল ল্যাপটপ কম্পিউটারে। এ বছর ল্যাপটপের প্রতি আগ্রহ প্রায় ৫০ শতাংশ দর্শকের।’কম্পিউটারের ক্রেতাদের বেশির ভাগই এখন ল্যাপটপের দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেন তিনি। কম্পিউটার সিটির দ্বিতীয় তলায় কথা হলো ধানমন্ডি থেকে আসা চাকরিজীবী দম্পতি রাশেদ ও সায়মার সঙ্গে। জানালেন ডিজিটাল ক্যামেরা কিনতে তাঁরা এসেছেন। তাঁরা বলেলেন, ‘একই ছাদের নিচে একসঙ্গে এত বেশি ব্রান্ডের ক্যামেরা অন্য কোথাও পাওয়া যায় না। তা ছাড়া কম্পিউটার সিটিতে সরাসরি আমদানিকারকদের কাছ থেকেই ক্যামেরা কেনা যায়।’ মেলায় বাড়তি পাওয়াচট্টগ্রাম থেকে চমক ও তাঁর বাবা হাফিজুর রহমান মেলায় এসেছেন কম্পিউটার কিনবেন বলে। তাঁরা জানান, কম্পিউটার সিটির একটি বিশেষ সুনাম রয়েছে যে এখান থেকে প্রযুক্তি পণ্য কিনলে কখনো ঠকতে হয় না। আর মেলায় যে ছাড় বা উপহার পাওয়া যায়, তাতে ঢাকায় এসেও পুষিয়ে যায়।কম্পিউটার বাজার সম্পর্কে মানুষের এ আস্থার জায়গাটা অনেক পুরোনো। সারা বছর এ বাজারে বিকিকিনি হলেও মেলার সময় বাড়তি কিছু পাওয়ার আশায় ক্রেতাদের ভিড় থাকে সবচেয়ে বেশি।তবে কিছু কিছু পণ্যের মান ও বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগও পাওয়া যায়। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মইন জানালেন, মেলার কিছুদিন আগে এখান থেকে একটি ওয়েবক্যাম কিনেছিলেন। মাত্র সাত দিনের মাথায় ওয়েবক্যামটি অকার্যকর হয়ে পড়লে তিনি ফেরত নিয়ে আসেন। কিন্তু বিক্রেতা এই পণ্যে কোনো বিক্রয়োত্তর সেবা নেই বলেজানান।যদিও বিক্রির সময় মৌখিকভাবে ছয় মাসের বিক্রয়োত্তর সেবার কথা বলেছিলেন তাঁরা। এ ব্যাপারে কম্পিউটার সিটির সভাপতি জানালেন, আমরা বিশেষ পর্যবেক্ষণ দল গঠন করেছি। সেই সঙ্গে কোনো ক্রেতা আমাদের সমিতির কার্যালয়ে অভিযোগ জানালে আমরা তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ারও ব্যবস্থা রেখেছি। নতুনত্বের চমকপ্রতিবারের মতো এবারও নতুন পণ্যের চমক আছে কম্পিউটার মেলায়। নতুন মডেলের ল্যাপটপ কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদির পাশাপাশি এসেছে আধুনিক প্রযুক্তির বেশ কিছু নমুনা। ভিডিও কলম, ভিডিও রোদচশমা, ভিডিও টাই, ভিডিও চাবির রিং এসেছে মেলায়। এমন চমকপ্রদ অনেক পণ্যই আছেসিটিআইটিতে।কম্পিউটার সিটির তৃতীয়তলায় আছে৩০টি অস্থায়ী স্টল।এখানে আবহাওয়া পূর্বাভাসে ব্যবহূত নানা প্রযুক্তি প্রদর্শন করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিদেশি প্রতিষ্ঠানও আছেমেলায়।কম্পিউটার সিটির পুরোটা জায়গা উচ্চগতির তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেটের আওতায় এনেছে কিউবি।ফলে সিটির যেকোনো জায়গা থেকে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।মেলা থেকে কিউবির ওয়াই-ম্যাক্স মডেম কেনা যাবে তিন হাজার টাকায়। ওয়াই-ম্যাক্স সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলা লায়ন এই মেলায় তাদের বাণিজ্য মেলার দেওয়া ছাড়টিও অব্যাহত রেখেছে। সিটিআইটি মেলা থেকে বাংলা লায়নের সংযোগ নিলে চলতি ফেব্রুয়ারি মাসে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে।১০ বছরে কম্পিউটার সিটিমেলা থেকে বের হয়ে আসার সময় চোখে পড়ল কম্পিউটার সিটির নিচতলায় প্রবেশপথের পাশেই বেশ সাজিয়ে-গুছিয়ে একটি গাড়ি রাখা হয়েছে। এ গাড়ি দেওয়া হয় মেলায় প্রবেশের টিকিটের র্যাফেল ড্রয়ের বিজয়ীকে। চলতি বছর কম্পিউটার সিটি এক দশক পূর্ণ করছে। তাই এবারের আয়োজনকে অনেক বেশি বর্ণাঢ্য করার একটা চেষ্টা সবক্ষেত্রেই দেখা যায়। এবারের মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারছে।মেলা খোলা থাকে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।মেলা কমিটির আহ্বায়ক এ এস এম আবদুল মুক্তাদির জানালেন, ১০ বছর পূর্ণ করায় প্রবেশদ্বারের দুই পাশে রাখা হয়েছে ওই ১০টি বিশেষ স্তম্ভ। মেলায় আজ সকাল১০ টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভাববার মতো একটা বিষয়কম্পিউটার হাতে নিয়ে রাস্তা পার হওয়ার সময় মিরপুরগামী একটি বেপরোয়া বাসের নিচে প্রায় চাপা পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইরীন। তিনি জানালেন, এই জায়গায় কোনো জেব্রাক্রসিং বা ফুটওভারব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। বিসিএস কম্পিউটার সিটির সামনে রোকেয়া সরণির এই দৃশ্য নতুন নয়। বেশ কয়েক বছর ধরেই ক্রেতারা দাবি তুলেছিলেন একটি ফুটওভারব্রিজের। কম্পিউটার সিটির পাশেই রয়েছে লায়ন চক্ষু হাসপাতাল। প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন কম্পিউটার সিটিতে।তাই এর সামনের রাস্তা পারাপারের নিরাপদ একটা ব্যবস্থা করা উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।