উৎসবের আমেজে পালিত হলো শান্তি চুক্তির বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের মধ্য দিয়ে দীঘিনালায় পার্বত্য শান্তি চুক্তির ১৪তম বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। ৪ ডিসেম্বর দীঘিনালা সেনা জোন ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সাংস্কৃৃতিক অনুষ্ঠানে মেরিডিয়ান চ্যানেল আই খুদে গান রাজের দ্বিতীয় রানারআপ পায়েল ত্রিপুরা গান গেয়ে সবার মন জয় করে।এর আগে প্রীতি ফুটবল ম্যাচে দীঘিনালা সেনা জোন একাদশ খাগড়াছড়ি সদর সেনা জোন একাদশকে ০—১ গোলে হারায়। সন্ধ্যায় দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই খুদে শিল্পীর গানে মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা। সেনাবাহিনীর মেজর চিশতী পরিবেশন করেন, ‘সেই তুমি কেন অচেনা হলে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া, সদর জোন অধিনায়ক লে. কর্নেল শহিদ, মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল মুনির, দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ এহসান, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য্য প্রমুখ।