উৎসবের আমেজে মনোনয়নপত্র জমা রাঙ্গুনিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় উৎসবমুখর পরিবেশে ১৭-২৬ মে পর্যন্ত ১৩ ইউনিয়নের ৭৪৩ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে চন্দ্রঘোনা কদমতলি ও হোছনাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত রয়েছে। ১৩ ইউনিয়নের নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম জানান, গতকাল ও আজ ২৯ মে মনোয়নপত্র বাছাই হবে। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ৫ জুন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৬ জুন। তিনি জানান, ১৩ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৯২ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫১৮ জন ও ১৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সূত্র জানায়, ১ নম্বর রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন চৌধুরীসহ আটজন, ৩ নম্বর স্বনির্ভর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলামসহ ছয়জন, ৪ নম্বর মরিয়মনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ১৩ জন, ৫ নম্বর পারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেনসহ চারজন, ৬ নম্বর পোমরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ সাতজন, ৭ নম্বর বেতাগী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ ছয়জন, ৮ নম্বর সরফভাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেনসহ আটজন, ৯ নম্বর শিলক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ ছয়জন, ১০ নম্বর পদুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিমসহ পাঁচজন, ১২ নম্বর কোদালা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল কাইয়ুমসহ দুইজন, ১৩ নম্বর ইসলামপুর ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেনসহ ১২ জন, ১৪ নম্বর দক্ষিণ রাজানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক মিয়াসহ সাতজন, ১৫ নম্বর লালানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারসহ আটজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।