উৎসবের বর্ণিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন পরই দুর্গাপূজা। পড়বে নতুন পোশাক কেনার ধুম। দেখে নিন তাই ফ্যাশন হাউসগুলোর পোশাক আয়োজন। রঙরঙে থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, কুর্তা ও টি-শার্ট। পোশাকগুলোয় ফুটিয়ে তোলা হয়েছে দেবী দুর্গা, তাঁর দশ অস্ত্রের ফর্ম এবং তাঁকে নিয়ে বিভিন্ন শ্লোকের মোটিফ। সুতি, অ্যান্ডি, অ্যান্ডি সিল্ক, সিল্ক, জামদানি, মসলিন, রেশমি কটন ও ডুপিয়ান কাপড়ে তৈরি হয়েছে পোশাক। তাতে থাকছে ব্লক প্রিন্ট, স্প্রে, টাই-ডাই, স্ক্রিন প্রিন্ট, অ্যাপলিক, হাতের ভরাট কাজ, লেস, চুমকিসহ বিভিন্ন কাজ। অঞ্জন’সঅঞ্জন’স-এ রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ও শিশু-কিশোরদের পোশাক। সাদা, লাল, ছাই, বাসন্তী, নীল, বেগুনিসহ বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে এই আয়োজনে। টাঙ্গাইল সুতি, হাফসিল্ক, মসলিন ও সিল্কের শাড়িতে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট ও হ্যান্ড এম্ব্রয়ডারি করা হয়েছে।কে ক্র্যাফটকে ক্র্যাফট এনেছে শাড়ি ও পাঞ্জাবি। শাড়িতে প্রাধান্য পেয়েছে সাদা, হলুদ ও ইট রং। এতে ব্যবহার করা হয়েছে মসলিন ও সুতির কাপড়। ছেলেদের পাঞ্জাবি তৈরিতে ব্যবহূত হয়েছে সুতি, সিল্ক ও খাদি কাপড়। এ ছাড়া থাকছে ধুতি ও ফতুয়া।লাল সাদা নীল হলুদলাল সাদা নীল হলুদের পোশাকে প্রাধান্য পেয়েছে লাল, সাদা, নীল ও হলুদ রং। এ ছাড়া দেখা যাবে সবুজ ও কালোর ঝলক। তাঁতের শাড়িতে করা হয়েছে সুতা ও খাদির বুননের কাজ। এর পাশাপাশি থাকছে থামি শাড়ি। ছেলেদের জন্য রয়েছে সুতি ও খাদির পাঞ্জাবি।